US President Elections 2024: লাস্ট ল্যাপের প্রচারে বিস্ফোরক ট্রাম্প, চিন-মেক্সিকোকে শায়েস্তার হুঁশিয়ারি

US Presidential Elections 2024: আমেরিকায় লাস্ট ল্যাপের প্রচারে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও ডেমোক্র্যাটদের প্রার্থী কমলা হ্যারিস (Kamala Harris)। শেষ ল্যাপে সুইং স্টেট পেনসিলভেনিয়ায় প্রচার সারলেন দুজনেই। পেনসিলভেনিয়ার পিটসবার্গে প্রচার গিয়ে মাদক পাচার (Drugs Smuggling) নিয়ে চিন (China) ও মেক্সিকোকে (Mexico) নিশানা করলেন ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার দক্ষিণের সীমান্ত বরাবর মাদক পাচারে মেক্সিকোকে কাঠগড়ায় তুললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে অবৈধ ওপিওড ফেন্টানাইলের সরাসরি চালান বন্ধ করে দিয়েছে চিন। এরফলে মেক্সিকো রুট ধরে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে পৌঁছচ্ছে ফেন্টানাইল (Fentanyl)। প্রচারে এমনই অভিযোগ তুলে চিন ও মেক্সিকোর বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের।

donald trump

ক্ষমতায় ফিরলে মেক্সিকো ও চিনের উপর অতিরিক্ত শুল্ক (Tarrif) আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। ফেন্টানাইলের রপ্তানি বন্ধ না করলে চিন ও মেক্সিকো থেকে আসা দ্রব্যে ২৫ শতাংশ বাড়তি শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন রিপাবলিকানদের প্রেসিডেন্ট পদপ্রার্থী।

উল্লেখ্য, ফেন্টানাইল হল একপ্রকার কৃত্রিম ওপিওড যা মূলত বেদনানাশক বা ব্যথা উপশমে কাজ করে। মস্তিষ্কের উপর ব্যাপক প্রভাব ফেলে এই ওপিওড। ২০২২ সালে প্রায় ৭৫ হাজার মার্কিন নাগরিকের মৃত্যুর জন্য দায়ী ছিল এই ওপিওড। সরবরাহ বন্ধ করলেও চিন ফেন্টানাইল পাচার রোধ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ ট্রাম্পের। পাল্টা চিনের দাবি ওপিওডের কারণে প্রাণহানির জন্য যুক্তরাষ্ট্রের সরকারই দায়ী।

শেষ ল্যাপের প্রচারে (Last Lap Campaign) এদিন আমেরিকা থেকে উদ্বাস্তুদের সরানোরও প্রতিশ্রুতি দেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, ফিলাডেলফিয়ায় শেষ প্রচার সারেন কমলা হ্যারিস। প্রত্যেককে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে অন্যতম হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বলেও বার্তা দেন কমলা।

সূর্যোদয়ের আর কয়েক ঘণ্টা। মার্কিন মুলুকে শুরু হবে ভোটগ্রহণ। তবে ইতিমধ্যেই আগাম ভোটদান প্রক্রিয়ায় ভোট দিয়ে ফেলেছেন প্রায় ১ কোটি মানুষ। জর্জিয়া ও নর্থ ক্যারোলিনা প্রদেশে রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে। ভোটগ্রহণ কেন্দ্রে দীর্ঘ লাইন থাকলেও নির্বিঘ্নে মেইল ভোটিং হয়েছে বলেই জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+