Bengali in US Election Ballot: মার্কিন মুলুকের ভোটে বাংলায় ব্যালট, আমেরিকায় মাতৃভাষায় ভোটদান লক্ষাধিক বাঙালির
Bengali in US Election Ballot: রাত পোহালেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন (President Election)। পরবর্তী প্রেসিডেন্ট বাছতে বড় ভূমিকা নিতে চলেছেন ভারত ও বাংলাদেশের বশোদ্ভূতরা (India and Bangladeshi Origins)। ভিন্ন ভাষাভাষীদের কথা মাথায় রেখেই এবারে আঞ্চলিক ভাষাও রাখা হচ্ছে ব্যালট পেপারে। সেই তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাও (Bengali Language)।
সূত্রের খবর, নিউইয়র্কে ব্যালট পেপারে (Ballot Paper) স্প্যানিশ, কোরিয়ান, চাইনিজের পাশাপাশি জায়গা করে নিয়েছে বাংলাও। নিউইয়র্কের (New York) নগর পরিকল্পনা বিভাগের তরফে জানানো হয়েছে, নিউইয়র্কে ইংরেজি বাদে প্রায় ২০০টি ভাষাভাষির মানুষ রয়েছেন। সেকারণেই ব্যালট পেপারে ইংরেজি বাদে চারটি অন্য ভাষাও রাখা হয়েছে।

মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন থাকলেও ইতিমধ্যে সাড়ে সাত কোটি মানুষ 'আর্লি ভোটিং' অর্থাৎ আগাম ভোটদানে ভোট দিয়েছেন। সেখানে গিয়ে ব্যালট পেপারে প্রার্থী ও দলের নাম বাংলাতেও লেখা আছে দেখতে পান তাঁরা। নিউইয়র্কের নির্বাচন বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর মাইকেল জে রায়ান জানান, সমীক্ষার পর ব্যালট পেপারে ইংরেজি বাদে অগ্রাধিকার পেয়েছে বাংলা ভাষা।
আমেরিকায় বহু ভাষাভাষির মানুষের বাস। এর আগে ২০২০ সালে হিন্দিভাষীদের কথা ভেবে ইলিনয় প্রদেশে অন্যান্য এশীয় ভাষাভাষির পাশাপাশি হিন্দিও রাখা হয়েছিল। জনঘনত্বের কথা মাথায় রেখেই ব্যালটে এশীয়-ভারতীয় ভাষা অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
এরপর জনসমীক্ষা চালিয়ে ব্যালটে বাংলা রাখার জন্য নির্দেশ দেয় সরকার। দক্ষিণ এশীয় সংখ্যালঘুদের কথা মাথায় রেখে ভোটাধিকার রক্ষায় ব্যালটে বাংলা রাখার নির্দেশ দেওয়া হয়। তবে এর আগে ২০১৩ সালে প্রথম নিউইয়র্কের কুইনস প্রদেশে বাংলায় ব্যালট মিলেছিল বলে জানান জে রায়ান।
জে রায়ান আরও জানান, বাংলা ভাষার অন্তর্ভুক্তি শুধু সৌজন্যবোধের জন্যে নয়,আইনতভাবে প্রয়োজন ছিল। ব্যালট পেপারের পাশাপাশি ভোটের সরঞ্জামও বাংলায় বিলি করা হবে। নিউইয়র্কের বেশকিছু বুথে রাখা হয়েছে সেই ব্যবস্থা। এরফলে বহু বাংলা ভাষাভাষির মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন জে রায়ান।
টাইমস স্কোয়ারে সেলস এজেন্টের কাজ করেন বাঙালি যুবক সুবেশ। ব্যালট পেপারে বাংলা থাকায় তার বাবা উপকৃত হবেন বলে জানান সুবেশ। মাতৃভাষায় ব্যালট হলে খুবই সুবিধা হবে বলে জানান তিনি। অন্যদিকে, ভারতীয় অ্যাসোসিয়েশন ফেডারেশেনের সভাপতি অবিনাশ গুপ্তা জানান, বাংলায় ব্যালট থাকা মানে ভারতীয়দের ভোটদানে সুবিধা হবে। এখানে বাংলা ভাষাভাষির সংখ্যা অনেক।












Click it and Unblock the Notifications