US President Election 2024: ‘কমলাময়’ আমেরিকা নাকি ট্রাম্প-শাসনের অপেক্ষা? রাহুর অবস্থান ঘোরাবে ভাগ্যের চাকা
US President Election Result Astrology: ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচন চলছে আমেরিকায়। ভোটের ময়দানে রয়েছেন ডেমোক্র্যাটদের (Democrats) প্রার্থী তথা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (Kamala Harris) ও রিপাবলিকানদের (Republicans) প্রার্থী প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন মসনদে শেষ পর্যন্ত কে বসতে চলেছেন, সেদিকে নজর গোটা বিশ্বের।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উৎকণ্ঠা ভারতেও। রাজনৈতিক মহলের একাংশের মতে, কমলা হ্যারিস যদি প্রেসিডেন্ট হন, সেক্ষেত্রে অনেক দিক লাভবান হবে ভারত। ভারতীয় বংশোদ্ভূত কমলা আমেরিকার মসনদে বসলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক (India US Relations) আরও সুদৃঢ় হবে বলে আশাবাদী নয়াদিল্লি। এমতাবস্থায় জ্যোতিষশাস্ত্রে কী ভবিষ্যদ্বাণী (Predictions) উঠে আসছে সেদিকেও নজর সকলের।

জ্যোতিষী আনিস ব্যাস জানান, ডোনাল্ড ট্রাম্পের জন্ম কুণ্ডলী অনুযায়ী ১৯৪৬ সালের ১৪ জুন সকাল ১০টা বেজে ৫৪ মিনিটে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন ট্রাম্প। সেসময় বৃহস্পতিতে শনির অন্তর্দশা চলছিল। তাই সিংহ রাশির জাতকের কুণ্ডলী অনুযায়ী ট্রাম্পের অদ্ভূত রাজযোগ বিরাজ করছে।
জ্যোতিষীর মতে, ট্রাম্পের কুণ্ডলীতে লগ্নে বিরাজ করছে মঙ্গল গ্রহ। অন্যদিকে চতুর্থ কক্ষের নিচে থাকা চাঁদের উপর রয়েছে মঙ্গলের দৃষ্টি। সেকারণেই নীচভঙ্গ রাজযোগ সৃষ্টি হয়েছে। প্রায়শই ট্রাম্পকে মেজাজ হারাতে দেখা যায়। এমনকী বিরোধীদের মজার ছলে কটাক্ষ করতেও ছাড়েন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃহস্পতি পিছিয়ে যাওয়ায় ট্রাম্পের এই মহাদশা। কুণ্ডলীর দ্বিতীয় কক্ষে রয়েছে বৃহস্পতি। তার উপর রয়েছে শনির প্রভাব।
অন্যদিকে, ১৯৬০ সালে তামিলনাড়ু থেকে আমেরিকা চলে আসেন কমলা হ্যারিসের মা। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ১৯৬৪ সালের ২০ অক্টোবর রাত ৯টা ২৮ মিনিটে জন্মগ্রহণ করেন কমলা হ্যারিস। শাস্ত্র মতে মিথুন রাশির জাতক কমলা। কমলার কুণ্ডলীতে লাভজনক স্থানে রয়েছে রাহু। রাজনীতিতে বড় ভূমিকা রাহুর।
কমলার কুণ্ডলীতে লগ্নেশ বুধ ও সূর্য রয়েছে পঞ্চম কক্ষে। পঞ্চমেশ শুক্রের উপর দৃষ্টি রয়েছে নবমেশ শনির। যার জেরে রাজযোগ তৈরি হচ্ছে কমলারও। তবে কমলার কুণ্ডলীতে নিম্ন অবস্থায় রয়েছে মঙ্গল। তবে চন্দ্রের সঙ্গে ঘর পরিবর্তনে শুভযোগ আনবে সেনাপতি গ্রহ। আরও শক্তিশালী হবে মঙ্গল।
২০২৪ সালে সত্যের অধিপতি রাহু বৃষের একাদশ কক্ষ অতিক্রম করছে। যার জেরে সত্যের সমস্ত মন কামনা সে পূরণ করবে। তাই রাহুতে শুক্রে চন্দ্রের বৃহস্পতি দশার কারণে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জিতে ইতিহাস রচনা করতে পারেন কমলা হ্যারিস। আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে পারেন কমলা হ্যারিসই।












Click it and Unblock the Notifications