সামনে থেকে পথ দেখাবেন বাইডেন! মার্কিন জনগণকে বোঝাতে আজই নেবেন করোনা ভ্যাকসিন
করোনার ভ্যাকসিন নিলে যে কোনও সমস্যা হবে না, আমেরিকার জনগণকে তা বোঝাতে এবার আসরে নামছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন। তিনি করোনা ভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন নেবেন বলে জানিয়েছেন। আর তা লাইভ সম্প্রচারও করা হবে।

বাইডেন ও তাঁর স্ত্রী জিল স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন
করোনার সংক্রমণে আমেরিকায় ইতিমধ্যেই ৩ লক্ষ ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। করোনার বিরুদ্ধে সেই লড়াই ওই দেশে এখনও চলছে। ইতিমধ্যে ফাইজার ভ্যাকসিন বাজারে এসে গিয়েছে। তার পর সোমবারই বাজারে আসছে মোডেরনার ভ্যাকসিন। আর সেই দিনই জো বাইডেন ভ্যাকসিন নিতে চলেছেন। তাঁর এই সিদ্ধান্ত সম্পর্কে বাইডেন জানান, আমেরিকার নাগরিকদের তিনি এটা জানাতে চান যে এই ভ্যাকসিন সুরক্ষিত। বাইডেন ও তাঁর স্ত্রী জিল এই নিয়ে স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় টিকাকরণ কর্মসূচি
ওই দেশের ইতিহাসে সবচেয়ে বড় টিকাকরণ কর্মসূচিতে গত সপ্তাহে সরকারের শীর্ষ কর্তারাও যোগদান করেছেন। শুক্রবারই তাঁরা টিকা নিয়েছেন। আগামী সপ্তাহেই অ্যামেরিকার পরবর্তী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তাঁর স্বামী করোনার ভ্যাকসিন নিতে চলেছেন। কিন্তু রিপাবলিকানরা ভ্যাকসিন নিয়ে সন্দেহ প্রকাশ করায় বিষয়টি জনসমক্ষে আনা হচ্ছে বলে জানা গিয়েছে।

ট্রাম্পেরও ভ্যাকসিন নেওয়া উচিত
এর আগে ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আর যাঁরা আক্রান্ত হয়েছিলেন, তাঁদের ভ্যাকসিন নেওয়ার জন্য ৯০ দিন অপেক্ষা করা উচিত বলে আগেই জানিয়েছে সেন্টারস ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অ্যাডভাইজ়ারি বোর্ড। কারণ একবার সুস্থ হয়ে ওঠার পর পরবর্তী তিন মাস নতুন করে সংক্রমণের সম্ভাবনা নেই। যদিও বিশেষজ্ঞদের একাংশের দাবি, কোরোনা ভাইরাসের সংক্রমণের পর শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, তার সুরক্ষা কতদিন বজায় থাকবে। ফলে দেরি না করে ট্রাম্পেরও ভ্যাকসিন নেওয়া উচিত বলে অনেকে মনে করছেন।












Click it and Unblock the Notifications