ফেসবুক-টুইটারের পর এবার ইউটিউবের নিষেধাজ্ঞার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!
এবার ইউটিউবের নিষেধাজ্ঞার মুখে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ মঙ্গলবার রাতে এই ভিডিও শেয়ারিং অ্যাপের তরফে জানানো হয়েছে যে আপাতত এক সপ্তাহের জন্য ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে ইউটিউবে কোনও ভিডিও আপলোড করা যাবে না৷ এর আগে ফেসবুক, টুইটারের মতো একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রাম্পের উপর নিষেধাজ্ঞা জারি করে৷

ওয়াশিংটনের ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা
গত বছরের ৩ নভেম্বর আমেরিকায় শেষ হয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া৷ সম্প্রতি পূর্ণাঙ্গ ফলাফল সামনে আসে৷ তাতে দেখা যায়, প্রত্যাশামতো জো বাইডেন হতে চলেছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট৷ তার পরই ট্রাম্পের সমর্থকরা ওয়াশিংটনের ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালায়৷

ধুন্ধুমার বেঁধে যায় সর্বত্র
এই নিয়ে ধুন্ধুমার বেঁধে যায় সর্বত্র৷ প্রবল সমালোচনার মুখে পড়েন ট্রাম্প৷ তার পর ফেসবুক, টুইটার-সহ একাধিক সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম তাঁর উপর নিষেধাজ্ঞা জারি করে৷ এবার সেই পথে হাঁটল ইউটিউব৷ আপাতত এক সপ্তাহের জন্য ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে ইউটিউবে কোনও ভিডিও আপলোড করা যাবে না৷ তাছাড়া ট্রাম্পের আপলোড করা শেষ ভিডিওটিও সরিয়ে দেওয়া হয়।

ট্রাম্পের ভিডিও সরিয়ে দেয় ইউটিউব
সম্প্রতি ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছিল৷ সেই ভিডিও সরিয়ে দেয় ইউটিউব৷ তার পরই টুইটারে সংস্থার তরফে জানানো হয়, এক সপ্তাহের জন্য ট্রাম্পের ওই অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞা জারি করা হল৷

ট্রাম্পের ইউটিউব চ্যানেলের কমেন্ট বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে
একই সঙ্গে আপাতত ট্রাম্পের ইউটিউব চ্যানেলের কমেন্ট বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে৷ কিন্তু কোন ভিডিওর জন্য ট্রাম্পের অ্যাকাউন্টটিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি হল, তা জানায়নি ইউটিউব৷ তারা শুধু জানিয়েছে, ওই ভিডিওটি হিংসাত্মক ছিল৷
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications