হিন্দু-মুসলিম মিলমিশ না হওয়াতেই সমস্যা কাশ্মীরে, ফের বিতর্কিত মন্তব্য ট্রাম্পের

কাশ্মীর নিয়ে বারবার মধ্যস্থতার প্রস্তাব দিচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

কাশ্মীর নিয়ে বারবার মধ্যস্থতার প্রস্তাব দিচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইমরান খানের যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি প্রথমবার এই বিষয়ে মুখ খোলেন। কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তান চাইলে মার্কিন রাষ্ট্রপতি মধ্যস্থতা করতে প্রস্তুত এমনটাই জানিয়েছিলেন।

হিন্দু-মুসলিম মিলমিশ না হওয়াতেই সমস্যা কাশ্মীরে, ফের বিতর্কিত মন্তব্য ট্রাম্পের

কয়েকদিন আগেও সাংবাদিকের প্রশ্নের উত্তরে ফের একই ইচ্ছাপ্রকাশ করেন ট্রাম্প। এদিন ফের একবার কাশ্মীর ইস্যুতে অযাচিতভাবে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথায়, এটা খুব জটিল বিষয়। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার অন্যতম কারণ হল ধর্ম।

এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কাশ্মীর একটি জটিল বিষয়। একদিকে রয়েছে হিন্দু অন্যদিকে মুসলমান। এবং তাঁদের মধ্যে সহজে মিলমিশ হয় না। আমাকে মধ্যস্থতার সুযোগ দিলে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।

কাশ্মীরে পরিস্থিতি বিস্ফোরক হয়ে রয়েছে। এমনটাই জানিয়েছেন ট্রাম্প। মার্কিন রাষ্ট্রপতি কথায়, ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তবে এই দুই দেশের নিজেদের মধ্যে সম্পর্ক বহুদিন ধরেই স্পর্শকাতর। আগামী সপ্তাহে হতে চলা জি৭ সম্মেলন নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি কথা বলবেন বলেও জানিয়েছেন।

কয়েকদিন আগেও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার ইচ্ছাপ্রকাশ করেছেন। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছিল এটি একটি দ্বিপাক্ষিক বিষয়। ভারত এবং পাকিস্তান দুই দেশই আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করবে। তৃতীয় কোনও শক্তির এই বিষয়ে নাক গলানোর অধিকার নেই'। তা সত্বেও বারবার ট্রাম্প কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে চেয়ে বিবৃতি দিচ্ছেন। যা একেবারেই ভাল চোখে দেখছে না নয়াদিল্লি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+