ভারত বর্বর দেশ, তাই মনে করেন জিনপিং, চিনের মুখোশ ছিঁড়ে ফেললেন ট্রাম্প

কেন লাদাখে আগ্রাসন চালাচ্ছে চিন,২০টি পয়েন্ট দিয়ে সত্যিটা ফাঁস করে দিলেন ট্রাম্প

কেন হঠাৎ করে ভারতের সঙ্গে এরকম আগ্রাসী আচরণ শুরু করল চিন। তার থই পাচ্ছে না কেউ। সত্যিটা ফাঁস করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন শুধু ভারত নয় চিন তার প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রের প্রতি এই আগ্রাসী মনোভাব নিয়ে চলে। উদাহরণ হিসেবে ২০টি পয়েন্ট দিয়েছেন তিনি। তার প্রত্যেকটিতেই প্রতিবেশী রাষ্ট্রগুলির প্রতি চিনের মনোভাব প্রকাশ হয়ে উঠেছে।

কেন ভারতে আগ্রাসন

কেন ভারতে আগ্রাসন

করোনা মহামারীর মধ্যেই হঠাৎ করে লাদাখ সীমান্তে আগ্রসন শুরু করেছে চিন। যার জেরে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু কেন হঠাৎ করে এই আগ্রাসন চিনের। কেনই বা করোনার মধ্যেই সীমান্ত নিয়ে দখলদারি বাড়াতে মরিয়া হয়ে উঠেছে জিনপিন সরকার। তার সত্যিটা ফাঁস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন শুধু ভারত নয় প্রতি প্রতিবেশীর প্রতিই এরকম আগ্রাসী চিন।

বিদেশাতঙ্কে ভোগে চিন

বিদেশাতঙ্কে ভোগে চিন

প্রথম থেকে প্রতিবেশী বা বিেদশিদের নিয়ে একটা অজানা ভয় চেপে বসেছে চিনের উপর। যার কারণে চিনের প্রায় সব শাসকই বিদেশাতঙ্গে ভুগতেন। তার থেকে বাদ যাননি জিনপিংও। বিদেশীদের প্রতি অদ্ভুত একটা মনোভাব রয়েছে চিনের এমনই দাবি করেছেন মার্কিন স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেয়। নিজেদের সেরা শাসক বলে মনে করে কমিউনিস্ট চিন। বিশ্বের অন্য যেকোনও দেশকে হয় বর্বর না হলে উপনিবেশিক দেশ বলে মনে করে থাকে তারা।

আধিপত্য কায়েমের নেশা

আধিপত্য কায়েমের নেশা

নিজেদের সেরা বলে দাবি করে থাকে চিন। সেকারণেই আধিপত্য কায়েমের নেশা চেপে বসে চিনের শাসকদের উপর। শুধু ভারত নয় প্রায় ২১টি দেশের উপর সীমান্ত নিয়ে আগ্রাসন দেখিয়েছে চিনা শাসকরা। ব্রুনেই, ফিলিপিনস, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, জাপান, ভিয়েতনাম, নেপাল, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, ভুটান, তাজাখস্তান, কাজাখস্তান, কিরঘিজস্তান, রাশিয়া। সব ক্ষেত্রেই কখনও না কখনও সীমান্তে আগ্রাসন দেখিয়েছে চিনের শাসকরা।

ঔপনিবেশিক মনোভাব

ঔপনিবেশিক মনোভাব

প্রতিবেশী রাষ্ট্রগুলিতে পায়ের তলায় রাখতে চায় চিন। তাই জোর করে সীমান্ত এলাকা দখল করে আস্ফালন শুরু করে। চালায় হুঙ্কার, সংঘর্ষ। উগ্র কমিউনিস্ট শাসনের চরম নিরর্শন চিন এমনই দাবি করতে চেয়েছেন ট্রাম্প। গত কয়েক মাস ধরেই চিনের সঙ্গে সম্পর্ক খুব একটা মধুর হয়নি আমেরিকার। বিশেষ করে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে বিবাদ চরমে উঠেছে চিনের সঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+