করোনা মোকাবিলায় সফল ভারত, নরেন্দ্র মোদীকে দরাজ সার্টিফিকেট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

করোনা মোকাবিলায় সফল ভারত, নরেন্দ্র মোদীকে দরাজ সার্টিফিকেট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

করোনা সংক্রমণে একে অপরকে পাল্লা দিচ্ছে ভারত আর আমেরিকা। এই পরিস্থিতিতে আবারও ভারতের করোনা পরিস্থিতি সাফল্যের সঙ্গে মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর নেপথ্যে যে রয়েছে ভোট সমীকরণ তাতে কোনও সন্দেহ নেই। মার্কিনি ভারতীয়দের মধ্যে মোদীর জনপ্রিয়তাকে হাতিয়ার করেই প্রেডিসেন্ট নির্বাচনে ভোট টানতে মরিয়া হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মোদীর প্রশংসায় ট্রাম্প

মোদীর প্রশংসায় ট্রাম্প

আবার ভারতের করোনা পরিস্থিতি মোকািবলায় মোদী সরকারের সাফল্যকে সাধুবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন করোনা পরীক্ষায় মোদী সরকার ভারতে উল্লেখ্য যোগ্য কাজ করেছে। করোনা পরীক্ষায় বিশ্বে আমেরিকার পরেই রয়েছে ভারত একথা আগেও বলেছিলেন ট্রাম্প। আবার সেই কথা বলেই মোদী সরকারের ব্যবস্থাপনাকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

ভোট ব্যাঙ্ক টার্গেট

ভোট ব্যাঙ্ক টার্গেট

মোদীর এই প্রশংসার নেপথ্যে রয়েছে আমেরিকার ভোট রাজনীতি। মার্কিনিভারতীয়দের মধ্যে মোদীর জনপ্রিয়তা। হাউস্টনে হাউডি মোদী সভাতেই তা প্রত্যক্ষ করেছেন ট্রাম্প। সেই ভোট ব্যাঙ্ককে হাতে পেতেই ঘন ঘন মোদীর প্রশংসায় মেতেছেন তিনি। সেকারণেই করোনা পরিস্থিতি নিয়ে মোদীর পদক্ষেপের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট এমনই মনে করছে রাজনৈতিক মহল।

৫০ লক্ষ ছুঁই ছুঁই করোনা

৫০ লক্ষ ছুঁই ছুঁই করোনা

করোনা সংক্রমণ ভারতে ৫০ লক্ষ ছুই ছুই অবস্থা। দৈনিক সংক্রমণে নতুন নতুন রেকর্ড গড়ছে ভারত। আর কয়েকদিন পরে হয়তো ভারতে ৈদনিক করোনা সংক্রমণ ১ লক্ষে পৌঁছে যাবে। একই অবস্থা আমেরিকারও। করোনা থাবা সবচেয়ে বেশি গভীর ছাপ ফেেলছে আমেরিকায়।

করোনাই হাতিয়ার ট্রাম্পের বিরোধীদের

করোনাই হাতিয়ার ট্রাম্পের বিরোধীদের

প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের করোনা ম্যানেজমেন্টই যে বিরোধীদের হাতিয়ার হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। ইতিমধ্যেই তাই নিয়ে প্রচার শুরু করে িদয়েছেন বিরোধীরা। মার্কিনি ভারতীয়দের ভোট দখলে বিরোধীদের তুরুপের তাস কমলা হ্যারিস। তাতেই বেশ চাপে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+