হাউস্টনে মোদী অভ্যর্থনার অনুষ্ঠানে থাকবেন মার্কিন প্রেডিসেন্ট
বাণিজ্যিক নীতি নিয়ে একটু দ্বন্দ্ব থাকলেও আমেরিকার সঙ্গে সম্পর্কটা কিন্তু খুব একটা খারাপ নয় ভারতের।
বাণিজ্যিক নীতি নিয়ে একটু দ্বন্দ্ব থাকলেও আমেরিকার সঙ্গে সম্পর্কটা কিন্তু খুব একটা খারাপ নয় ভারতের। সেকারণেই বোধ হয় হাউস্টনে প্রবাসী ভারতীয়দের আয়োজিত হাউডি মোদী অনুষ্ঠানের অমন্ত্রণ গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদীর দ্বিতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা জানাতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন সেখানকার প্রবাসী ভারতীয়রা। সূত্রের খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সূত্রের খবর সেখানে উপস্থিত থাকার কথা ভারতীয় বংশোদ্ভুত কংগ্রেসম্যান তুলসী গাবার্ড এবং ইন্দো আমেরিকান কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি। প্রায় ৫০,০০০ প্রবাসীর অংশ নেওয়ার কথা এই অনুষ্ঠানে।

হাউস্টনের এই অনুষ্ঠানে প্রধানন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক মার্কিন শক্তি কোম্পানির সিইওদের সঙ্গে বৈঠক করবেন। সূত্রের খবর সেই বৈঠকে যোগ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মনে করা হচ্ছে হাউস্টনের এই বৈঠকে আমেরিকা থেকে বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি হতে পারে। হাউস্টনের বৈঠক শেষ করে ২১ সেপ্টেম্বর তিনি রওনা হয়ে যাবেন রাষ্ট্রপুঞ্জের সাধারণসভায় যোগ দেওয়ার জন্য।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আসন্ন। তার আগে ট্রাম্পের হাউস্টনের এই সভায় যোগ দেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তিনি। কারণ হাউস্টনে প্রবাসী ভারতীয়ের সংখ্যা অনেক বেশি। যাঁরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহন করে থাকে।












Click it and Unblock the Notifications