মার্কিন প্রেসিডেন্টের ঘরে করোনা থাবা, কোয়ারেন্টাইনে ডোনাল্ড ট্রাম্প, করোনা পরীক্ষা মেলানিয়া ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্টের ঘরে করোনা থাবা, কোয়ারেন্টাইনে ডোনাল্ড ট্রাম্প, করোনা পরীক্ষা মেলানিয়া ট্রাম্পেরও

করোনা ভাইরাসে সংক্রমিত মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী। তারপরেই কোয়ারেন্টাইনে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এবং ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনা পরীক্ষা করা হচ্ছে। টুইট করে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প কোয়ারেন্টাইনে রয়েছেন।

করোনা থামা ট্রাম্পের ঘরে

করোনা থামা ট্রাম্পের ঘরে

করোনা ভাইরাস এবার থাবা বসাল মার্কিন প্রেসিডেন্টের ঘরে। আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিেডন্টের ঘনিষ্ঠ সহযোগী হপ হিকস। তিনি ট্রাম্পের সবচেয়ে বিশ্বস্ত পরামর্শ দাতা বলে জানা গিয়েছে। মঙ্গলবারই তাঁর করোনা পরীক্ষা করানো হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে হোয়াইট হাউসে।

কোয়ারেন্টাইনে ট্রাম্প

কোয়ারেন্টাইনে ট্রাম্প

করোনা সংক্রমিত ঘনিষ্ঠ উপদেষ্টা জানার পরেই মার্কিন প্রেসিডেন্টকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। টুইট করে ট্রাম্প নিজেই জানিয়েছেন সেকথা। টুইটে ট্রাম্প লিখেছেন তিনি এবং তাঁর স্ত্রী কোয়ারেন্টাইনে থাকা শুরু করেছেন। তাঁদের সংস্পর্শে আসা সকলকেই কোয়াকেন্টাইনে পাঠানো হয়েছে।

ট্রাম্পের করোনা পরীক্ষা

ট্রাম্পের করোনা পরীক্ষা

ঘনিষ্ঠ সহযোগী করোনা আক্রান্ত হওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনা পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যেই তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে একাধিক জায়গায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সফর করেছিলেন তাঁর সহযোগী হিকস। ট্রাম্পের হেলিকপ্টারেও সফর করেছিলেন তিনি।

 করোনায় কোণঠাসা ট্রাম্প

করোনায় কোণঠাসা ট্রাম্প

করোনা সংক্রমণ নিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এমনিতেই কোণঠাসা হয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় তিনি ব্যর্থ বলে কোনঠাসা করেছে বিরোধীরা। এনিয়ে জো বাইডেন প্রকাশ্যে তাঁকে আক্রমণ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+