আমেরিকার সেনেটের 'সিদ্ধান্ত', ইমপিচমেন্ট থেকে স্বস্তি পেলেন ট্রাম্প

ইমপিচমেন্ট থেকে স্বস্তি পেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সিনেটে তাঁকে দুটি ইমপিচমেন্ট থেকে মুক্তি দেওয়া হয়েছে। ডেমোক্রাটদের তরফ থেকে ইমপিচমেন্টের প্রস্তাব আনা হয়েছিল।

ইমপিচমেন্ট থেকে স্বস্তি পেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সেনেটে তাঁকে দুটি ইমপিচমেন্ট থেকে মুক্তি দেওয়া হয়েছে। ডেমোক্রাটদের তরফ থেকে ইমপিচমেন্টের প্রস্তাব আনা হয়েছিল। যার ঐতিহাসিক ট্রায়ালও শুরু হয়েছিল।

আমেরিকার সিনেটের সিদ্ধান্ত, ইমপিচমেন্ট থেকে স্বস্তি পেলেন ট্রাম্প

বুধবার একদিকে যখন ডেমোক্র্যাটরা ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে ভোট দিয়েছেন, সেই সময় এক রিপাবলিকান মিট রমনি ভুল করে একটি অভিযোগে ডেমোক্র্যাটদের দিকে ভোট দিয়ে বসেন।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস, যনি ট্রায়াল শুরু করেছিলেন, তিনি ট্রাম্পকে মুক্ত বলে ঘোষণা করেন। ক্ষমতা অপব্যবহারের প্রথম অভিযোগে ট্রাম্পকে মুক্ত করার পক্ষে ভোট পড়ে ৫২ টি, অন্যদিকে দোষী সাব্যস্ত করার পক্ষে ভোট পড়ে ৪৮ টি। মার্কিন কংগ্রেসকে বাধাদানের দ্বিতীয় অভিযোগ ট্রাম্পের পক্ষে ভোট পড়ে ৫৩ টি। বিরুদ্ধে পড়ে ৪৭ টি।

ভাইস প্রেসিডেন্ট মাইক প্রিন্স বলেছেন, ট্রাম্পের অভিযোগ মুক্তি ঘটেছে।

আমেরিকার ২৪৩ বছরের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প হলেন, ৩য় প্রেসিডেন্ট যাঁকে ইমপিচ করা হয়েছিল।

এর আগে ট্রাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে জুডিশিয়াল কমিটি গঠন করেছিল হাউস অফ রিপ্রেসেন্টেটিভ।

কমিটির চেয়ারম্যান জেরি ন্যাডলার জানিয়েছিলেন, দিন দুঃখের। প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, ৩৯১ মিলিয়ন ডলারের সামরিক সাহায্য বন্ধ করে দিয়েছিলেন ইউক্রেনকে। অপর একটি অভিযোগ হল, আমেরিকার কংগ্রেসকে বাধা দেওয়া। ডেমোক্র্যাটরা বলছেন, আমেরিকার ইতিহাসে যা অভূতপূর্ব।

অন্যদিকে ট্রাম্প বলেছিলেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। প্যানেলের ইমপিচমেন্ট ভোটকে দেশের জন্য বিব্রতকর বলেও মন্তব্য করেছিলেন তিনি। তবে শুধু ট্রাম্প নয়, এর আগে আমেরিকার ইতিহাসে দুই প্রেসিডেন্টের বিরুদ্ধেও ইমপিচমেন্টের প্রস্তাব এসেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+