চাঁদ মঙ্গল গ্রহের অংশ, নাসার চন্দ্র অভিযানকে কটাক্ষ করে ফের বিতর্কে জড়ালেন ডোনাল্ড ট্রাম্প
চাঁদ নাকি মঙ্গল গ্রহের অংশ। তাই অযথা আলাদা করে চন্দ্র অভিযানে পরিকল্পনা করে অর্থের অপচয় করছে নাসা। মার্কিন প্রেসিডেন্টের টুইট ঘিরে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া।
চাঁদ নাকি মঙ্গল গ্রহের অংশ। তাই আলাদা করে চন্দ্র অভিযানে পরিকল্পনা করে অযথা অর্থের অপচয় করছে গবেষণা সংস্থা নাসা। মার্কিন প্রেসিডেন্টের টুইট ঘিরে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। ২০২৪ সালে ফের চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। মার্কিন প্রেসিডেন্টের দাবি ৫০ বছর আগেই চাঁদে মহাকাশচারী পাঠিয়ে অভিযান করেছে আমেরিকা। আবারও চন্দ্র অভিযানে যাওয়ার কোনও প্রয়োজনই নেই।

ট্রাম্পের কটাক্ষ
নিজের টুইটারে এই নিয়ে নাসাকে কটাক্ষ করে ট্রাম্প লিখেছেন, নাসার উচিত আরও বড় কোনও বিষয়ে মনোনিবেশ করা। মঙ্গল অভিযান যার একটি অংশ চাঁদ, প্রতিরক্ষা এবং বিজ্ঞান নিয়ে গবেষণা করা উচিত।

চমকে গিয়েছেন নেটিজেনরা
মার্কিন প্রেসিডেন্টের এই টুইটের পর নেটিজেনরা অনেকটা চমকে গিয়েছেন। অনেকে এই নিয়ে রসিকতা শুরু করে দিয়েছেন। যদিও মার্কিন প্রেসিডেন্টের এই অজ্ঞানতা ঢাকতে তৎপর হয়েছেন নাসার প্রশাসক জিম ব্রাইডেনস্টাইন। তিনি দাবি করেছেন, এই মন্তব্য করে ট্রাম্প আসনে নাসার মহাকাশ পরিকল্পনা গুলির পুণর্বিন্যাস করতে চেয়েছেন।

নাসার অভিযান
নাসা চাঁদে ফের অভিযান করতে চায় ২০২৪ সালে। এবার তাঁরা কোনও মহিলা মহাকাশচারীকে চাঁদে পাঠাতে চায়। তার পরে ২০২৮ সালে এক পুরুষকে সেখানে পাঠাতে চায় নাসা। এই অভিযানের নাম রাখা হয়েছে গ্রিক পুরণের দেবী অ্যাপোলের নাম অনুসারে।












Click it and Unblock the Notifications