'বিরাট জয়' মোদীর! বন্ধুকে শুভেচ্ছা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের
প্রধানমন্ত্রীর গদিতে ফের বসতে চলেছেন নরেন্দ্র মোদী। ফলাফল প্রকাশের পর বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান।
ভারতে লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। ফের একবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ক্ষমতায় ফিরছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার। প্রধানমন্ত্রীর গদিতে ফের বসতে চলেছেন নরেন্দ্র মোদী। ফলাফল প্রকাশের পর বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও।

ভারতে ভোটের ফল বেরনোর পর ট্রাম্পও প্রধানমন্ত্রী মোদীকে নির্বাচনে বিরাট জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। ট্রাম্প টুইটে লিখেছেন, প্রধানমন্ত্রী মোদী ও তাঁর দল বিজেপিকে নির্বাচনে বিরাট সাফল্য পাওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। ভারত মার্কিন সম্পর্কের ক্ষেত্রে অনেক ভালো জিনিস অপেক্ষা করে রয়েছে। দুই দেশ একসঙ্গে অনেক বড় বড় কাজ করবে। আমি সেই দিকেই তাকিয়ে রয়েছি।
Congratulations to Prime Minister @NarendraModi and his BJP party on their BIG election victory! Great things are in store for the US-India partnership with the return of PM Modi at the helm. I look forward to continuing our important work together!
— Donald J. Trump (@realDonaldTrump) May 23, 2019
প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবার বিজেপি তথা এনডিএ ২০১৪ সালের থেকেও বড় ব্যবধানে জিতে সরকার গড়ছে। এবার বিজেপি একাই ৩০০টি আসনে জয়ী হয়েছে। আর এনডিএ সাড়ে তিনশো আসনের মাইলস্টোন ছুয়ে ফেলেছে।












Click it and Unblock the Notifications