করোনা ভাইরাস মোকাবিলায় ট্রাম্প, আমেরিকায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা
দেশের জন্য দুটি বড় ঘোষণা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। করোনা ভাইরাসের মোকাবিলায় তিনি আমেরিকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। অন্যদিকে ৫০ বিলিয়ন ডলারের জরুরি ত্রাণ তহবিল তৈরির কথাও ঘোষণা
দেশের জন্য দুটি বড় ঘোষণা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। করোনা ভাইরাসের মোকাবিলায় তিনি আমেরিকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। অন্যদিকে ৫০ বিলিয়ন ডলারের জরুরি ত্রাণ তহবিল তৈরির কথাও ঘোষণা করেছেন তিনি। একই সঙ্গে রোগের লক্ষণ দেখা গেলেই পরীক্ষার ওপরও জোর দেওয়া হয়েছে।

আমেরিকায় জরুরি অবস্থা ঘোষণা
করোনা ভাইরাসের মোকাবিলায় আমেরিকায় জরুরি অবস্থা জারির কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকায় এখনও পর্যন্ত ৪০ জনের মৃত্যু
এখনও পর্যন্ত আমেরিকায় আক্রান্তের সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০।

মোকাবিলায় নানা ব্যবস্থা
আমেরিকার বিভিন্ন রাজ্যে করোনা ভাইরাসের মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে, বড় কোনও জমায়েত এড়িয়ে টলা। পাশাপাশি খেলা আয়োজনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল।

করোনা ভাইরাসের কেন্দ্রস্থল এখন ইউরোপ
হু-এর প্রধান ট্রেডোস আধানম ঘেব্রেসাস জানিয়েছেন, চিনকে ছাড়িয়ে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কেন্দ্রস্থল এখন ইউরোপ। চিনে মহামারীর সময়ে যত মানুষের আক্রান্ত ও মৃত্যুর খবর আসছিল, তার থেকেও বেশি খবর আসছে বলে জানিয়েছেন তিনি।

২৪ ঘন্টায় ইতালিতে ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু
এখনও পর্যন্ত ইতালিতে ১২৬৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৫০ জনের বেশি মানুষের। অন্যদিকে আক্রান্তের সংখ্য ১৮ হাজারের কাছাকাছি।












Click it and Unblock the Notifications