মধ্যপন্থা অবলম্বন করুন! মোদীর সঙ্গে কথার পরেই ইমরানকে পরামর্শ ট্রাম্পের
ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে মধ্যপন্থা অবলম্বনের পরামর্শ দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে মধ্যপন্থা অবলম্বনের পরামর্শ দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়। এরপরেই ট্রাম্প ইমরানকে ফোন করেন বলে জানা গিয়েছে। সেখানেই কাশ্মীরে উত্তেজনা কমাতে মধ্যপন্থা অবলম্বনের পরামর্শ দেন।

ইমরান ট্রাম্প কথা
পাকিস্তানের এক মন্ত্রীর বয়ান অনুযায়ী, ট্রাম্প ইমরানের সঙ্গে ফোনে কথা বলেছেন। এক সপ্তাহের কমসময়ে এনিয়ে দ্বিতীয়বার। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায় আধঘন্টা ফোনে কথা বলেন ট্রাম্প। সেই সময় স্বাভাবিকভাবেই কাশ্মীর প্রসঙ্গ উঠে আসে। মোদী সেখানে ভারত বিরোধী হিংসার কথে তুলে ধরেন বলে জানা গিয়েছে।
ইমরানের সঙ্গে কথা বলার পর হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জম্মু ও কাশ্মীরে উত্তেজনা কমানোর ব্যাপারে বলেছেন। পাশাপাশি সেখানে মধ্যপন্থা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।
|
ট্রাম্পের টুইট
দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা নিয়ে ট্রাম্প অবশ্য টুইট করেছেন। সেখানে তিনি বলেছেন, দুই ভাল বন্ধুর সঙ্গে কথা হয়েছে। সেখানে বাণিজ্য-সহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। পাশাপাশি ভারত ও পাকিস্তানকে কাশ্মীর নিয়ে উত্তেজনা কমানোর পরামর্শও তিনি দিয়েছেন।

মোদী ট্রাম্প কথা
সোমবার টেলিফোনে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর ফোনে কথা হয়। সেখানে মোদী সীমান্তপারের সন্ত্রাসের উল্লেখ করেন। বিবৃতিতে জানিয়েছে প্রধানমন্ত্রীর অফিস। পাশাপাশি প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে চরম বক্তব্য রাখারও অভিযোগ করেন বলে জানা গিয়েছে।
এই আলোচনা প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি হোগান গিডলে বলেছেন, দুই রাষ্ট্রনেতার মধ্যে আঞ্চলিক সহযোগিতা নিয়ে কথা হয়েছে।












Click it and Unblock the Notifications