যৌনাচারে মজে থাকতেই ভালবাসেন ট্রাম্প, সামনে এল আরও কেচ্ছার কাহিনি

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পর্ণ স্টার স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের খবর অস্বীকার করলেও বেরিয়ে আসছে অন্য খবর।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পর্ণ স্টার স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের খবর অস্বীকার করলেও বেরিয়ে আসছে অন্য খবর। ২০০৬ -এর গ্রীষ্মে একটি গলফ প্রতিযোগিতায় লেক তাহোতে মিলিত হয়েছিলেন তাঁরা। স্টর্মি ড্যানিয়েলকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছেন ড্যানিয়েল।

যৌনাচারে মজে থাকতেই ভালবাসেন ট্রাম্প, সামনে এল আরও কেচ্ছার কাহিনি

২০১১-র টাচ ম্যাগাজিনে স্টর্মি ড্যানিয়েল জানিয়েছেন ট্রাম্প পাজামা প্যান্ট পরেছিলেন। সেখানেই ড্যানিয়েল জানিয়েছেন, পাঁচ বছর আগে ট্রাম্পের সম্মতিতেই তার সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হয়েছিলেন তিনি। যদিও ট্রাম্প তা অস্বীকার করেছেন।

ড্যানিয়েল জানিয়েছেন, ট্রাম্প তাকে তার ঘরে আমন্ত্রণ জানান। সেখানে গিয়ে প্রথম পরিচয় হয় দেহরক্ষী কেনিথের সঙ্গে। ঘরে ঢুকে দুজনের বেশ কিছুক্ষণ কথা বলেন। এরপর তারা যৌন সংসর্গে লিপ্ত হন।

অ্যাডাল্ট মুভিস-এর স্টার ড্যানিয়েল। তবে হলিউডের বাইরে দুজনের এই সাক্ষাৎকে অনুল্লেখ্য বলেই বর্ণনা করেছেন ড্যানিয়েল। দ্য অ্যাপ্রেন্টিস নামক রিয়ালিটি শো-য়ে গিয়েছিলেন ট্রাম্প। আর লেক তাহোতে জমায়েত হয়েছিলেন সেলিব্রিটিরা।

২০১৬-র নির্বাচনের আগে ড্যানিয়েলকে ১৩০, ০০০ ডলার দেওয়ার প্রস্তাব দিয়ে চুক্তি করে ড্যানিয়েলের মুখ বন্ধ করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিষয়টিতে মধ্যস্থতা করেছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন।

কিন্তু সাম্প্রতিক সপ্তাহে ড্যানিয়েল-ট্রাম্পের কাহিনি ফাঁস হয়ে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, গত সপ্তাহে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন আদালত থেকে আগেকার চুক্তি নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ নেন।

পাল্টা হিসেবে ড্যানিয়েল আমেরিকার প্রেসিডেন্ট এবং তার আইনজীবীর বিরুদ্ধে জোর করে তার মুখ বন্ধ করানোর অভিযোগ করেছেন।

বুধবার হোয়াইট হাউসের তরফে প্রেস সেক্রেটারি পর্ণ স্টার স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের খবর অস্বীকার করেছেন। পাল্টা হিসেবে ড্যানিয়েল বলেছেন, মনে হয় না ট্রাম্প বিষয়টি নিয়ে খুব একটা ভয়ে রয়েছেন।

লেক তাহোর গল্ফ টুর্নামেন্টের বছর দেড়েক আগেই তৃতীয়বার বিয়ে করেছেন। সেই স্ত্রী নাম মিলানিয়া। ছেলের বয়স ছিল ৪ মাস। ওই বছরের গ্রীষ্মে ট্রাম্পের বয়স ৬০-এ। ক্যালিফোর্নিয়াতেই বেশিরভাগ সময় কাটে তার।

শুধু ড্যানিয়েলই নয়, অনেক মহিলাই ট্রাম্পের বিরুদ্ধে সুযোগ নেওয়ার অভিযোগ করেছিলেন সেই সময়। এরকমই একজন কারেন ম্যাক দুগাল। সেই সময় লস অ্যাঞ্জেলসে থাকা ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে জানিয়েছেন ম্যাক দুগাল।

অপর এক অভিনেত্রী জেসিকা ড্রাকেও ট্রাম্পের বিরুদ্ধে সুযোগ নেওয়ার অভিযোগ করেছেন। জেসিকা বলেছেন, ২০১৬-র অক্টোবরে ট্রাম্প তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই সময় আরও দুই মহিলাকে আমন্ত্রণ জানানো হয়েছিল তার সুইটে। সেই সময় ট্রাম্পকে পাজামা পরে থাকতে দেখা গিয়েছিল। জেসিকা জানিয়েছেন, অনুমতি ছাড়াই ট্রাম্প সবাইকেই চুম্বন করেছিলেন। সবাই বেরিয়ে গেলেও ফের ডিনারে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে দাবি করেছেন জেসিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+