রান্নাঘরেই ম্যানেজারের 'মূত্র বিসর্জন', ঝাপ বন্ধ পিজা হাটের

পিজা হাটের মুখপাত্র, ডফ তারফার জানিয়েছেন,মঙ্গলবার নজরদারি ক্যামেরার ফুটেজ দেখার পরই কর্তৃপক্ষ ওই ম্যানেজারের কীর্তি সম্পর্কে ওয়াকিবহাল হন। সঙ্গে সঙ্গেই ওই ম্যানেজারকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় দক্ষিণ পশ্চিম চার্লসটন থেকে ৮৫ মাইল দূরে কারমিটের এই পিজা হাট ফুড জয়েন্টটিও।
তিনি বলেন, ২৯ জানুয়ারির ভিডিও ফুটেজে দেখা যায় রান্নাঘরে যেখানে রেস্তোরাঁর সমস্ত বাসনপত্র, সবজি, ধোয়া হয় সেই বেসিনেই মূত্রত্য়াগ করেছে ওই বহিস্কৃত ম্যানেজার। এই ঘটনায় অপ্রস্তুত হয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ। অন্য কোনও পদক্ষেপ নেওয়ার কথা না ভেবে আগেই ওই কর্মীকে বের করে দেওয়া হয়। রেস্তোরাঁর পরিস্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে কোনও রকম আপোস করা হবে না। সেই কারণেই রেস্তোরাঁ আপাতত বন্ধ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications