ভারত-বাংলাদেশ তিক্ত সম্পর্ক নিয়ে মুখ খুলল আমেরিকা, শান্তি ফেরানোর পরামর্শ
এবার বাংলাদেশ ও ভারতের এই মতপার্থক্য নিয়ে মুখ খুললো যুক্তরাষ্ট্র। এতো দিনে গিয়ে বাংলাদেশে ক্রমবর্ধমান খারাপ পরিস্থিতি নিয়ে নীরবতা ভাঙলো ইউএস। দুই দেশকেই তাঁদের মতপার্থক্য নিয়ে শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এই সংক্রান্ত বিষয়ে বিবৃতি দেন।
ভারতের বিদেশ সচিবের সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, "আমরা সব পক্ষকে তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করতে দেখতে চাই"।

প্রসঙ্গত, এই সপ্তাহের শুরুতে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লির উদ্বেগ প্রকাশ করেছিলেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, "আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের ইচ্ছার কথা তুলে ধরেছি। একই সময়ে, আমরা কিছু সাম্প্রতিক ঘটনাবলী এবং বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি এবং আমি সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের সাথে সম্পর্কিত বিষয়গুলি সহ আমাদের উদ্বেগের কথা জানিয়েছি"।
একই সাথে বিক্রম মিশ্রি বলেছিলেন, ঐতিহাসিক যোগ সূত্র বজায় রেখেই দুই দেশের সম্পর্ক অটুট থাকুক সেটাই চায় ভারত। আর এবার খানিকটা ভারতের সেই কথাকেই পরোক্ষ ভাবে সমর্থন জানিয়ে দুই দেশকেই শান্তি ফেরানোর কাজে ব্রতী হওয়ার অনুরোধ জানালেন মিলার।
উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত অগস্টে ছাত্র গোষ্ঠীগুলির নেতৃত্বে ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেন এবং পরবর্তীতে ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয় বাংলাদেশে। মনে করা হয়েছিল এরপর হইতো পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু এই সমস্ত পরিকল্পনা যেন বুমেরাং হয়ে যায়। সংখ্যালঘুদের হিন্দুদের ওপর শুরু হয়ে যায় অত্যাচার। ভারত-বাংলাদেশ সম্পর্কে তিক্ততা যেন আরও বাড়তে থাকে। বর্তমানে সেই সম্পর্কের তিক্ততা এতোটাই গভীর যে, সমস্ত ধরনের সম্পর্ক ধীরে ধীরে ছিন্ন হচ্ছে। বাংলাদেশের কাছে শক্রু দেশ হয়ে উঠছে ভারত, আর মিত্র হয়ে উঠছে পাকিস্তান। এমন দুর্বিষহ অবস্থাতেই এবার সরব হল যুক্তরাষ্ট্র।












Click it and Unblock the Notifications