ভারতের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপুঞ্জে জঈশ জঙ্গি মাসুদ আজহারকে নিষিদ্ধ করার দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের

ভারতের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপুঞ্জে জঈশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ করার দাবি জানাল মার্কিন যুক্তরাষ্ট্র।

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি : ভারতের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপুঞ্জে জঈশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ করার দাবি জানাল মার্কিন যুক্তরাষ্ট্র। [১৯৯৪ সালে সাংবাদিক সেজে ভারতে আসা যুবকই আজকের মাসুদ আজহার]

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব ছিল মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে তাকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমেরিকার এই দাবিকে সমর্থন করেছে ইংল্যান্ড, ফ্রান্সের মতো দেশ। তবে পাশাপাশি চিন এই প্রস্তাবের বিরোধিতা করেছে। [উরি হামলার পরে মাসুদ আজহারের জঈশ-ই-মহম্মদ 'সেরা জঙ্গি দল' ক্লাবে উত্তীর্ণ হল!]

জঈশ জঙ্গি মাসুদ আজহারকে নিষিদ্ধ করার দাবি রাষ্ট্রপুঞ্জে

এর আগে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে মাসুদ আজহারকে নিয়ে কথা হয়েছে। জঈশ ই মহম্মদ একটি জঙ্গি সংগঠন তাই এর প্রধানকে কখনও ছাড় দেওয়া যায় না বলে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। [পাঠানকোটে পাক জঙ্গি হামলার 'কোড নেম' জানাল এনআইএ]

যদিও চিন শেষপর্যন্ত ফের মাসুদ আজহারকে জঙ্গি তকমা দেওয়ার বিষয়ে বাধ সেধেছে। কোনও প্রস্তাবে আপত্তি জানানোর আর মাত্র দশদিনের সময়সীমা বাকী ছিল। তার আগেই এই প্রস্তাবে বাধ সেধেছে গণপ্রজাতন্ত্রী চিন। [নোট বাতিলের ফলে জঙ্গিদের কী অবস্থা? পাকিস্তানে বসে জানাল জঈশ প্রধান মাসুদ আজহার]

চিনের মাসুদ আজহার প্রসঙ্গে বাধ সাধার ফলে আগামী ছয় মাসের জন্য প্রস্তাব স্থগিত হয়ে গেল। তার সময়সীমা আরও তিনমাস বাড়তে পারে। তবে একবার এই প্রস্তাবে না বলে দিলে তা খারিজ হয়ে যাবে। কারণ নিরাপত্তা পরিষদে কোনও প্রস্তাবে সম্মতি পেতে গেলে সদস্যভুক্ত সবকটি দেশের সম্মতি প্রয়োজন হয়। চিনের বাধায় তা আপাতত হচ্ছে না।

মাসুদ আজহারের বিষয়ে চিনের আপত্তি প্রসঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বিষয়টি তাদের গোচরে রয়েছে। চিনা সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হবে।

প্রসঙ্গত, গতবছরের শুরুতে পাঞ্জাবের পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনার পরে মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি ওঠে। তখন থেকেই তাতে বাধা দিয়ে আসছে চিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+