মার্কিন ভিসা নীতি : অভিবাসীদের স্বামী বা স্ত্রীদের চাকরি রুখতে উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

ট্রাম্প প্রশাসনের কড়া অভিবাসন নীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বৈধ অভিবাসীদের স্ত্রীরা বিপাকে পড়েছেন। এক আইনি সংকটে পড়ে চাকরি খোয়ানোর আশঙ্কায় ভুগছেন এইচওয়ানবি ভিসা গ্রাহকদের স্ত্রীরা।

ওয়াশিংটন, ৮ মার্চ : মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে এক নতুন সমস্যায় পড়তে চলেছেন সেদেশের বৈধ অভিবাসীরাও। এর আগে মার্কিন মুলুকে অবৈধ অভিবাসীদের জন্য কড়া আইন লাগু করার কথা ঘোষণা করে ট্রাম্প প্রশাসন। তবে এখন বিপাকে সেদেশে বসবাসকারী বৈধ অভিবাসীদের স্ত্রীদের চাকরি নিয়ে। মার্কিন মুলুকে নতুন এক আইনি সংকটে পড়ে চাকরি খোয়ানোর আশঙ্কায় ভুগছেন এইচ ওয়ান বি ভিসা গ্রাহকদের কর্মরত স্ত্রীরা।

মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ-ওয়ান বি ভিসার আওতায় থাকা মানুষদের উপর নির্ভরশীল তাঁদের স্বামী ও স্ত্রীরা এইচ-ফোরবি ভিসার আওতায় পড়েন। ওবামা প্রশাসনের আমলে ,এইচওয়ান বি ভিসার আওতায় থাকা অভিবাসীদের দক্ষ স্ত্রী বা স্বামীরা যাতে সেদেশে চাকরি করতে পারেন, তার জন্য একটি নিয়ম কার্যকর করা হয়। যে নিয়মকে কিছুদিন আগে আদালতে চ্যালেঞ্জ করে মার্কিন আইন দফতর।

মার্কিন ভিসা নীতি : অভিবাসীদের স্ত্রীদের চাকরি রুখতে উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

ওবামা প্রশাসনের সেই নিয়ম লাগু হওয়ার কয়েকদিনের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে 'সেভ জবস ইউএসএ' নামের এক গোষ্ঠী এই নিয়মের বিরুদ্ধে ল স্যুট ফাইল করে। সেসময় 'সেভ জবস ইউএসএ ' -এর সেই বিরোধিতাকে নস্যাৎ করে দেয় মার্কিন আদালত।

এর কিছুদিন পরেই ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসায় , মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসীদের স্ত্রীদের চাকরি করা নিয়ে ,'সেভ জবস ইউএসএ' -এর সেই বিরোধিতা গতি পায়। ট্রাম্প প্রশাসনের আইন দফতর সমর্থন জানায় এই বিরোধিতাকে। ফলে বর্তমানে ৬০ দিনের জন্য এইচফোর বি ভিসা হোল্ডারদের চাকুরি বিষয়ক অথারাইজেশনের মামলাকে রদ করার জন্য আদালতের কাছে আবেদন জানায় মার্কিন আইন দফতর। ফলত বিপাকে পড়তে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী এইচফোরবি ভিসা গ্রাহকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+