মার্কিন মধ্যবর্তী নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াল কোন বিষয়গুলি? ১০ জনের সাত জনই বাইডেনের বিপক্ষে
মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হয়ে গেল মঙ্গলবার। ভোট গবেষণা অনুযায়ী যে বিষয়গুলি আমেরিকানদের সবচেয়ে প্রভাবিত করেছে এই মধ্যবর্তী নির্বাচনের সময়ে তার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে মুদ্রাস্ফীতি, অপরাধ, অভিবাসন, বন্দুক নীতির মতো বিষয়গুলি। আর এই বিষয়গুলিই মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবত্তী নির্বাচনে বুথভিত্তিক সমীক্ষা বর্তমান প্রেসিডেন্টের জন্য হতাশাব্যাঞ্জক হয়ে উঠেছে। কারণ ১০ জনের মঝ্যে সাতজনই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি অনাস্থা দেখিয়েছেন। মূল্যস্ফীতি থেকে শুরু করে নানা দুষ্কর্মের ঘটনা বেড়ে চলা তাঁর বিরুদ্ধে গিয়েছে মার্কিন মুলুকে। ফলে দ্বিতীয়বার রাষ্ট্রপতি হিসেবে তাঁর ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ বলে দেখাচ্ছে এই বুথফেরত সমীক্ষা।
মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনের ভোট দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর গবেষণা অনুসারে আমেরিকান ভোটাররা যে সমস্যার মুখোমুখি হয়েছিল তার মধ্যে মুদ্রাস্ফীতি ও গর্ভপাতের মতো সমস্যা প্রকট হয়ে দেখা দেয়। বাইডেনের আমলে মার্কিন যুক্তরাষ্ট্রে নানা বিষয় উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। মানুষ বহু পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন। তার উপর অপরাধমূলক কার্যকলাপ, অভিবাচন সমস্যা এবং বন্দুক নীতিগুলিও উদ্বেগের কারণ হয়ে উঠেছিল।
এডিসন রিসার্চেন বুথফেরত সমীক্ষা অনুসারে ১০ জনের মধ্যে ছ'জন ভোটার মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে অসন্তুষ্ট ছিলেন। সম্প্রতি মার্কি সুপ্রিম কোর্টে রো বনাম ওয়েডকে বাতিল করেছে। ৬০ শতাংশের বেশি লোক বলেছেন গর্ভপাত আইন হওয়া উচিত। ১০ জনের মধ্যে তিনজন বলেছেন যে মুদ্রাস্ফীতি ও গর্ভপাত তাঁদের উদ্বেগের কারণ। আর ১০ জনের মধ্যে ১ জন বলেছেন অপরাধ, অভিবাস এবং বন্দুক নীতি তাঁদের প্রধান উদ্বেগ।
আর সবথেকে যে বিষয়টি বাইডেনের জন্য হতাশার হতে চলেছে, সেটি হল- ১০ জনের মধ্যে সাতজন ভোটার বলেছেন যে, মার্কিন যুক্তরাষ্রে্ জো বাইডেনের আমলে গণতন্ত্র বিপন্ন। সত্তর শতাংশ মানুষ দ্বিতীয় মেয়াদের জন্য জো বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চান না। ফলে তাঁর পতন অনিবার্য হতে বসেছে।
আবার ১০ জনের মধ্যে ছ'জন ভোটার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি প্রতিকূল মতামত দিয়েছেন। ১০ জনের মধ্যে চারজন ট্রাম্পের পক্ষে অনুকূল মতামত ব্যক্ত করেছেন। সমীক্ষা অনুযায়ী, মার্কিন মুলুকের প্রায় ৫০ শতাংশ বাইডেনের ছাত্র ঋণ মকুবের পরিকল্পনাকে অনুমোদন করেছেন। অনুমোদন করেননি এমন মানুষের সংখ্যাও ৫০ শতাংশ।
মার্কিন মধ্যবর্তী নির্বাচনগুলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ বিজয়ী ৪৩৫ আসনের মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং ৩৫টি খালি মার্কিন সিনেটের আসনে তা প্রাধান্য পাবে। রিপাবলিকানরা ক্রমবর্ধমান দাম এবং অপরাধের জন্য বিডেন প্রশাসনের কড়া সমালোচনা করেছেন। মার্কিন নির্বাচন প্রকল্প অনুসারে প্রায় ৪৩ মিলিয়ন আমেরিকান তাদের ব্যালট দিয়েছেন। কেউ ব্যক্তিগতভাবে, কেউ মেলের মাধ্যমে তাঁদের ব্যালট জমা করেছেন। বিশেষজ্ঞপরা মনে করছেন, সমস্ত আসনের ফলাফল স্পষ্ট হয়ে এক সপ্তাহ বা তার বেশি সময় লাগতে পারে।












Click it and Unblock the Notifications