আমেরিকায় মৃত ব্যক্তির বাড়ি থেকে মিলল শ'য়ে শ'য়ে সাপ

১২৫টি সাপ মিলে হত্যা করল এক ব্যক্তিকে। ঘটনা ভয়ংকর। শুনলে চক্ষুচরক গাছ হবে। ঘটনা এমনই। ৪৯ বছরের ওই ব্যক্তিকে তাঁর নিজের বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।

আমেরিকায় মৃত ব্যক্তির বাড়ি থেকে মিলল শয়ে শয়ে সাপ

জানা গিয়েছে ওই ব্যক্তি আমেরিকার ম্যারিল্যান্ডের চার্লস কাউন্টির বাসিন্দা। তাঁর বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে ১২৫ টি সাপ। এর মধ্যে ছিল ভয়ঙ্কর বিষধর এবং অবৈধ স্পিটিং কোবরা ও ব্ল্যাক মাম্বা। স্থানীয় পুলিশ জানিয়েছে , তারা ওই ব্যক্তির প্রতিবেশীর থেকে একটি ফোন পেয়েছিল। তিনি পুলিশকে জানান যে মৃত ওই ব্যক্তিকে গত ২৪ ঘন্টা হয়ে গিয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর তিনি কোনওভাবে ওই বাড়ির ভিতরে ঢুকে দেখেন ওই ব্যক্তি সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন।।

এরপর পুলিশ ও দমকল সেখানে হাজির হয় এবং জানা ওই ব্যক্তি মারা গিয়েছেন। আসল ঘটনা এর পরেই ঘটে। পুলিশ দেখে ওই ব্যক্তির চারদিকে ঘুরে বেড়াচ্ছে শ'খানেক সাপ। এর মধ্যে ছিল ১৪ ফুট লম্বা বৃহদাকার বার্মিজ পাইথনও।
এরপর ওই ব্যক্তির দেহ বাল্টিমোরের প্রধান মেডিকেল অফিসারের কাছে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

চার্লস কাউন্টির এনিম্যাল কন্ট্রোল দফতরের মুখপাত্র জেনিফার হ্যারিস জানিয়েছেন, 'আমরা ওই বাড়ি থেকে ১২৫টা সাপ ধরেছি। এর মধ্যে যেমন নির্বিষ সাপ ছিল তেমন অনেকগুলি বিষধর সাপও ছিল'। তিনি এটাও বলেছেন যে, 'আমি এখানকার মানুষকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে আমরা দেখিনি যে কোনও সাপ এখান থেকে পালিয়ে গিয়েছে বা পালিয়ে যেতে পারে।" তিনি আরও বলেছেন, "আমি জানি অনেকে চিন্তিত ছিলেন যে আশেপাশে বাসিন্দাদের জন্য কিছু বিপদ হতে পারে। তবে ওই ভদ্রলোকের মৃত্যুর পর কোনও সাপ এখান থেকে যায়নি বলেই জানি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+