ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হওয়ায় জেনারেল রাওয়াতকে অভিনন্দন আমেরিকা ও মালদ্বীপের

ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হওয়ায় জেনারেল বিপিন রাওয়াতকে অভিনন্দন জানাল আমেরিকা ও মালদ্বীপ। ভারতীয় সেনা প্রধান পদে আজকেই জেনারেল বিপিন রাওয়াতের শেষ দিন। সেই উপলক্ষে আজ দিল্লির সাউথ ব্লকে তাঁর বিদায়কালীন অনুষ্ঠানে গার্ড অফ অনার নিলেন তিনি। আগামীকাল, অর্থাত ২০২০ সালের ১ জানুয়ারি ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ পদে অভিষিক্ত হবেন তিনি।

আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের টুইট

আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের টুইট

ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হওয়ায় জেনারেল রাওয়াতের উদ্দেশ্যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের তরফে টুইট করে বলা হয়, 'ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হওয়ায় জেনারেল বিপিন রাওয়াতকে অভিনন্দন। আমাদের আশা জেনারেল বিপিন রাওয়াতের অধীনে ভারতের সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে আমেরিকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।'

ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূতের অভিনন্দন

জেনারেল রাওয়াতের উদ্দেশ্যে অভিনন্দন সূচক টুইট করেছেন ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত কেন জাস্টারও। এক টুইট বার্তায় তিনি লেখেন, 'ভারতের সর্ব প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হওয়ায় জেনারেল বিপিন রাওয়াতকে অভিনন্দন। আমেরিকা ও ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে যৌথ কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে মুখিয়ে থাকব।'

মালদ্বীপের বিদেশ মন্ত্রীর টুইট

এদিকে জেনারেল রাওয়াতকে অভিনন্দন জানিয়ে টুইট করেন মালদ্বীপের বিদেশ মন্ত্রী আবদুল্লাহ শাহিদও। তিনি লেখেন, 'ভারতের সর্ব প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হওয়ায় জেনারেল বিপিন রাওয়াতকে অনেক অনেক অভিনন্দন। কয়েক মাস আগে মালেতে তিনি যখন এসেছিলেন তাঁকে আমন্ত্রণ জানাতে পেরে আমি গর্বিত। আমার বিশ্বাস জেনারেল রাওয়াতের সঙ্গে কাজ করার মাধ্যমে মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+