ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে এই মন্তব্যে চিনকে কী কোনও 'খোঁচা' দিলেন মোদী
ফিলিপিনসে আসিয়ান সামিটের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক বসেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ফিলিপিনসে আসিয়ান সামিটের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক বসেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে মন্তব্য় করতে গিয়ে মোদী জানান, এশিয়ার ভবিষ্যৎ গড়তে দ্বিপাক্ষিক সম্পর্কের উর্দ্ধে উঠে একযোগে এগিয়ে চলতে পারে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। উল্লেখ্য , ইন্দো-পেসিফিক অঞ্চলে দুটি দেশের প্রতিরক্ষা তথা নৈতিক বিষয়ে সংযুক্ত হওয়ার বিষয়টির ওপর জোর দেন ভারতীয় প্রধানমন্ত্রী।

এদিনের বৈঠকে, মোদী জানান মার্কিন যুক্তরাষ্ট্রের আশার সঙ্গে তালেলতাল মিলিয়েই উন্নতির চেষ্টা করে যাবে ভারত। পাশাপাশি তিনি, ডোনাল্ড ট্রাম্পকে ভারত সম্পর্কে ইতিবাচক মনোভাব রাখার জন্য ধন্যবাদও জানান। পাশাপাশি , বিশ্বশান্তি প্রতিষ্ঠাতেও ভারতের অবদানের কথা জানিয়েছেন মোদী। এদিকে, ডোনাল্ড ট্রাম্পও এদিন ভূয়সী প্রশংসা করতে গিয়ে তাঁকে 'গ্রেট জেন্টিলম্যান' বলে আখ্যা দেন।
মনে করা হচ্ছে ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্যের পাশাপাশি এদিনের বৈঠকে প্রতিরক্ষা বিষয়ে বহু কিছু আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে। দক্ষিণ চিন সাগরে চিনের পেশি শক্তির আস্ফালনকে কমাতে বেশ জোরদার পদক্ষেপের দিকে এগোচ্ছে ভারত। প্রসঙ্গত, গতকালই জাপান, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের আধিকারিকদের সঙ্গে আসিয়ান সামিটের ফাঁকেই বৈঠকে বসেন ভারতীয় আধিকারিকরা। উল্লেখ্য, চিনকে রুখতে মার্কিন, অস্ট্রেলিয়া ও জাপানের শক্তিকে একযোগে কাজে লাগাতে চাইছে ভারত। তাই মোদীর এদিনের মন্তব্যেও বার বার উঠে এসেছে 'এশিয়া', ' এশিয়া পেসিফিক' অঞ্চলের নাম।












Click it and Unblock the Notifications