Joe Biden: তদন্তের মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন! নির্দেশ খোদ স্পিকারের

Joe Bidenঃ এবার খোদ তদন্তের মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের বিরুদ্ধে একের পর এক অভিযোগে সরগরম মার্কিন মুলুক। আর এই বিতর্কের মধ্যেই অস্বস্তি বাড়ল খোদ মার্কিন প্রেসডেন্টের। জি ২০ সম্মেলনে ভারত সফরে এসেছিলেন তিনি।

দেশের মধ্যে এবার তদন্তের (Joe Biden faces impeachment inquiry) মুখে পড়তে হবে জো বাইডেনকে। আর সেই তদন্ত শুরু করতে সবুজ সঙ্কেত দিয়েছেন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি। যা নিঃসন্দেহে অস্বস্তি বাড়বে বাইডেনের। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের ছেলে হান্টারের ব্যাবসায়ীক লেনদেনের বেশ কিছু তথ্য সামনে এসেছে।

Joe Biden

আর তা সামনে আসার পরেই চাপ বেড়েছে বাইডেনের উপর। এমনকি তদন্তের দাবি ওঠে হাউসের মধ্যেও। আর এর পরেই এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি জো বাইডেনের ফরেন বিজনেস ডিলিংয়ে তাঁর ছেলে কোনও সুবিধা পেয়েছে কিনা তা হাউসের তরফে খতিয়ে দেখা হবে। এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

আজ বুধবার সে দেশে হাউসের বিশেষ মিটিং ডাকা হয়েছিল। আর সেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আর এরপরেই তদন্তের নির্দেশ। হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি বলেন, মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের বিরুদ্ধে একটি তদন্ত শুরু করার ক্ষেত্রে তিনি সমর্থন দিয়েছেন।

আর এই তদন্তের প্রয়োজন আছে বলেও তিনি মনে করেন বলেও জানিয়েছেন হাউস স্পিকার। উল্লেখ্য, বাইডেনের পুত্রের ব্যবসা নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে। আর এই তথ্য সামনে আসার পরেই উত্তাল মার্কিন রাজনীতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+