মার্কিন দেশে গ্রিনকার্ড 'ওয়েট লিস্ট'-এ থাকা ব্যক্তির আচমকা মৃত্যু!গর্ভবতী স্ত্রীয়ের সঙ্গে কী ঘটে গেল
এই মর্মান্তিক কাহিনি মার্কিন মুলুকের গ্রিন কার্ডের 'ওয়েট লিস্ট' এ থাকা শিবা চলপতি রাজুর। আচমকা শিবার মৃত্যুতে চূড়ান্ত বিপাকে পড়েছে তাঁর মর্মাহত পরিবার। শিবার গর্ভবতী স্ত্রীকে মাার্কিন আইনি জটিলতায় দেশে ফেরার নিদানের মধ্যে পড়তে হয়েছে।

মার্কিন মুলুকের নর্থ ক্যারোলিনার বাসিন্দা শিবা মার্কিন মুলুকে গ্রিন কার্ড গ্রহণের তালিকায় ছিলেন। তাঁর মৃত্যুর ফলে এই কার্ড আর কার্যকরি হবে না। ফলে শিবার স্ত্রীকে এবার ফিরে আসতে হবে দেশে। ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে মার্কিন প্রদেশের প্রবাসী ভারতীয়রা। এমন মর্মান্তির পরিস্থিতিতে শিবার গর্ভবতী স্ত্রীয়ের ঘটনা যেন মার্কিন প্রশসান বিবেচনা করে , তার আর্জি জানানো হয়েছে।
ইতিমধ্যেই শিবার পরিবারকে সাাহায্যের জন্য এগিয়ে এসেছে স্থানীয় তেলুগু সম্প্রদায়। বিশেষত শিবার স্ত্রীয়ের এমন পরিস্থিতিতে কোন পথে ঘটনাক্রম যায় সেই আশঙ্কা সকলের মনে।












Click it and Unblock the Notifications