গুপ্তচর হত্যা ইস্যুতে ব্রিটেনের পাশে ইউরোপ-আমেরিকা, ৯০ রুশ কূটনীতিক বরখাস্ত

ব্রিটেনে রুশ গুপ্তচর হত্যার চেষ্টা ইস্যুতে ব্রিটেনের পাশে দাঁড়াল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ। সবমিলিয়ে মোট ৯০জন রুশ কূটনীতিক ইতিমধ্যে সরে যেতে বাধ্য হয়েছেন।

ব্রিটেনে রুশ গুপ্তচর হত্যার চেষ্টা ইস্যুতে ব্রিটেনের পাশে দাঁড়াল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ। সোমবার সিয়াটেলে রুশ দূতাবাস বন্ধ করা ৬০ জন রুশ কূটনীতিককে বরখাস্ত করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এদিকে ইউরোপীয়ান ইউনিয়নও ব্রিটেনের পাশে দাঁড়িয়েছে। সবমিলিয়ে মোট ৯০জন রুশ কূটনীতিক ইতিমধ্যে সরে যেতে বাধ্য হয়েছেন।

গুপ্তচর হত্যা ইস্যুতে ব্রিটেনের পাশে ইউরোপ-আমেরিকা

মোট ২১টি দেশ থেকে রুশ কূটনীতিকদের বের করে দেওয়া হয়েছে। তার মধ্যে ১৬টি দেশ ইউরোপীয় ইউনিয়নের। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউক্রেন, নরওয়ে ও আলবানিয়া তো রয়েইছে। সকলের অভিযোগ, সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে য়ুলিয়াকে বিষ দেওয়ার ঘটনায় রাশিয়া জড়িত।

ব্রিটেন ইতিমধ্যে ২৩জন রাশিয়ান কূটনীতিককে বরখাস্ত করেছে। তার দেখাদেখি একই সংখ্যক কূটনীতিকদের বরখাস্ত করে পাল্টা বার্তা দিয়েছে রাশিয়াও।

তারপরই ফের এই নিয়ে হইচই শুরু হয়। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্টোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, পোল্যান্ড, রোমানিয়া স্পেন, সুইডেনের মতো দেশ রুশ কূটনীতিকদের বের করে দিয়েছে।

এছাড়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউক্রেন, নরওয়ে, কানাডা, অস্ট্রেলিয়া ও আলবানিয়ার মতো দেশও রুশ কূটনীতিক কাণ্ডে কড়া ব্যবস্থা নিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+