ভারতে মার্কিন দূতাবাসের তরফে 'অ্যাডভাইসারি' জারি! সতর্কবার্তায় কী বলা হল
ইরান বনাম মার্কিন যুদ্ধের আবহে ভারতে মার্কিনীদের প্রতি অ্যাডভাইসারি জারি করল মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাসের তরফে জারি হয়েছে এক সতর্কবার্তা।
ইরান বনাম মার্কিন যুদ্ধের আবহে ভারতে মার্কিনীদের প্রতি অ্যাডভাইসারি জারি করল মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাসের তরফে জারি হয়েছে এক সতর্কবার্তা। প্রসঙ্গত, যেভাবে বাগদাদে ইরানের জেনারেল সুলেমানির হত্যার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চাপা উত্তেজনার পারদ চড়ছে, তাতে গোটা বিশ্ব জুড়ে শুরু হয়েছে আশঙ্কা। এমন পরিস্থিতিতে ভারতে অবস্থিত মার্কিনীদের জন্য জারি হল সতর্কবার্তা।

মার্কিন দূতাবাস কী জানিয়েছে?
মার্কিন দূতাবাসের তরফে জানানো হয়েছে, যেভাবে মধ্যপ্রাচ্য ঘিরে উত্তেজনা ছড়াচ্ছে তাতে মার্কিন নাগরিকতদের নিরাপত্তার ঝুঁকি বাড়তে থাকে। এক্ষেত্রে মার্কি দূতাবাসের তরফে , জারি করা হয়েছে একটি সতর্কবার্তা। সেখানে সমস্ত মার্কিন দূতাবাসের কর্মীদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাম্পের তোপ
এদিন, ঝাঁঝালো হুমকির সুরে ট্রাম্প বলেন, ' ওরা (ইরান) যদি হামলা করে আবার, যা আমি না করারই পরামর্শ দেব, আমরা কিন্তু আরও জোরালো হামলা করব, যা ওরা (ইরান) ভাবতেই পারবেনা। ' এদিন এমনই একটি টুইট করে ট্রাম্প গোটা বিশ্বের কাছে মার্কিন মুলুকের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।

প্রতিশোধের বার্তা ইরানের
ইরানের জামকরন মসজিদে উড়তে দেখা যাচ্ছে লাল পতাকা। যা নিশ্চিতভাবে যুদ্ধের আহ্বায়ক বলে মনে করা হচ্ছে। মার্কিন হামলায় ইরানের জেনারেল সুলেমানির মৃত্যু ঘিরে গোটা ইরান ফুঁসছে ক্ষোভে। আর এমন পরিস্থিতিতে মসজিদের পবিত্র তোরণ থেকে এমন পতাকা নিঃসন্দেহে আতঙ্ক বাড়িয়েছে তেহরানবাসীর।












Click it and Unblock the Notifications