ট্রাম্প না বাইডেন, হোয়াইট হাউজ দখলের দৌড়ে এগিয়ে কে? কী বলছে প্রাথমিক বুথ ফেরত সমীক্ষা

চলছে আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচন। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই সকলকে ধন্যবাদ জানিয়েছেন। আশাবাদী জো বাইডেনও। এদিকে মার্কিন মুলুকের পূর্ব উপকূলে ভোটগ্রহণ পায় শেষ। করোনা আবহেও এবার রেকর্ড সংখ্যক ভোট পড়েছে মার্কিন মুলুকে। সর্বকালীন রেকর্ড ভেঙে আগাম নির্বাচনেই প্রায় ১০ কোটির উপর ভোট পড়েছে সেদেশে।

কী বলছে প্রাথমিক বুথ ফেরত সমীক্ষা?

কী বলছে প্রাথমিক বুথ ফেরত সমীক্ষা?

এরই মাঝে প্রাথমিক বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, মার্কিন ভোটাররা করোনা ভাইরাস মহামারী এবং অর্থনীতিকেই বেশি গুরুত্ব দিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিশেষত ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোর বেশিরভাগ ভোটারই বলেছেন যে, তাঁরা অর্থনীতির চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন করোনা মহামারীর বিষয়টি। তবে তাদের উত্তরও দলীয় ভিত্তিতে বিভক্ত ছিল।

ট্রাম্প-বাইডেন সমর্থকদের মতবিরোধ

ট্রাম্প-বাইডেন সমর্থকদের মতবিরোধ

জো বাইডেনের সমর্থক বেশিরভাগ ভোটারই বলেছেন যে, তাদের কাছে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করাটাই বেশি গুরুত্বপূর্ণ, এমনকি তাতে যদি অর্থনীতির ক্ষতি হয়, তবুও। আবার ট্রাম্পের সমর্থক বেশিরভাগ ভোটাররা জানিয়েছেন, ভাইরাস সংক্রমণে প্রচেষ্টা অব্যাহত রেখেই অর্থনীতি পুনর্গঠন আরও গুরুত্ব দেয়া উচিত।

যে সব ইস্যুর উপর ভিত্তি করে ভোট

যে সব ইস্যুর উপর ভিত্তি করে ভোট

অর্থনীতি, করোনাভাইরাস, বর্ণ বৈষম্য, স্বাস্থ্যসেবা নীতি এবং অপরাধ ও সুরক্ষা, এই পাঁচটি ইস্যুর তালিকা থেকে ট্রাম্পের ভোটাররা প্রায় সবাই বলেছিলেন যে, দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতিই ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে, ট্রাম্পের মাত্র ৫ শতাংশ সমর্থনকারী করোনা ভাইরাসকে তাদের শীর্ষ সমস্যা হিসাবে বেছে নিয়েছেন।

কী বলছেন বাইডেন সমর্থকরা?

কী বলছেন বাইডেন সমর্থকরা?

বাইডেনের সমর্থকদের ক্ষেত্রে বর্ণ বৈষম্য এবং করোনা ভাইরাস মহামারী সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ ডেমোক্র্যাট ভোটারই মনে করেন ভাইরাস নিয়ন্ত্রণের প্রশাসন প্রচেষ্টা খুবই খারাপ ছিল। এদিকে অনেক টাম্প সমর্থকও ভাইরাস নিয়ন্ত্রণ ইস্যুতে প্রশাসনের কাজে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন। অর্ধেকেরও বেশি ভোটার বলেছেন যে, মহামারীর কারণে তারা কিছুটা আর্থিক সমস্যায় পড়েছেন।

টাম্প সরকারের প্রতি অসন্তুষ্ট অধিকাংশ ভোটার

টাম্প সরকারের প্রতি অসন্তুষ্ট অধিকাংশ ভোটার

সমীক্ষায় আরও দেখা গিয়েছে, টাম্প সরকার যেভাবে কাজ করছে তাতে প্রতি ১০ জন ভোটারের মধ্যে ৬ জনই অসন্তুষ্ট। তাদের মধ্যে প্রতি চারজনই আবার ক্ষুব্ধ। একই বিষয়ে স্বাভাবিকভাবে বাইডেনের সমর্থক প্রতি ১০ ভোটারদের ৮ জনই ক্ষুব্ধ। এদিকে বাইডেনের সমর্থক ভোটারদের মধ্যে ট্রাম্পবিরোধী মনোভাব খুবই প্রবল। বরং ট্রাম্পের সমর্থক ভোটারদের মধ্যে বাইডেন বিরোধী মনোভাব সেভাবে চোখে পড়েনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+