কীভাবে দেশ চালাবেন 'প্রেসিডেন্ট' বাইডেন? হোয়াইট হাউজে পা রাখার আগেই তৈরি রূপরেখা

মার্কিন প্রেসিডেন্ট হিসাবে কীভাবে আমেরিকাকে পরিচালনা করবেন জো বাইডেন? বিশ্বের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগ সূত্র আরও সুদৃঢ় করে তুলবেন তিনি? এই প্রশ্নের প্রাথমিক জবাব দিয়ে দিলেন ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেন। এখনও জয় সুনিশ্চিত না হলেও হোয়াইট হাউজে বাইডেনের পা রাখা এখন সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে শুক্রবার রাতে নিজের সমর্থক এবং মার্কিন জনগণের প্রতি বক্তব্য রাখেন বাইডেন।

২৭০-এর ম্যাজিক ফিগারের খুব কাছে বাইডেন

২৭০-এর ম্যাজিক ফিগারের খুব কাছে বাইডেন

পেনসিলভেনিয়াতে ভোট গণনা যতই এগোচ্ছে, ততই ট্রাম্পকে পিছনে ফেলে হোয়াইট হাউজের পথে এগিয়ে যাচ্ছেন বাইডেন। মূলত ২০ ইলেকটোরাল ভোট বিশিষ্ট এই রাজ্যটি দখল করতে পারলেই বাইডেন ২৭০-এর ম্যাজিক ফিগার পার করে যাবেন বাইডেন। কারণ ইতিমধ্যেই ২৫৩টি ভোট সুনিশ্চিত করেছেন বাইডেন। তবে নাছোড়বান্দা ট্রাম্প সরে দাঁড়াতে চাইছেন না। তবে সে বিষয়ে তোয়াক্কা না করে পরবর্তী সরকারের বদল সংক্রান্ত ওয়েবসাইট লঞ্চ করেন বাইডেন।

সমর্থকদের শান্ত থাকাক পরামর্শ দিয়েছেন বাইডেন

সমর্থকদের শান্ত থাকাক পরামর্শ দিয়েছেন বাইডেন

এই পরিস্থিতিতে নিজের জয়ের উল্লাস বিলম্বিত হলেও ধৈর্য্য না হারিয়ে সমর্থকদের শান্ত থাকাক পরামর্শ দিয়েছেন বাইডেন। তবে আকারে ইঙ্গিতে এও বুঝিয়ে দিয়েছেন যে তিনি প্রেসিডেন্টশিপ গ্রহণ করতে মুখিয়ে রয়েছেন। তবে তাঁর শাসনকালে কেমন হবে আমেরিকার প্রশাসনিক ব্যবস্থা? এবিষয়ে ইঙ্গিত দিলেন বাইডেন।

পুরো দেশের প্রতিনিধিত্ব করার বার্তা

পুরো দেশের প্রতিনিধিত্ব করার বার্তা

এদিন বাইডেন বলেন, 'আমাদের উচিত সব রাগকে পিছনে ফেলে সামনের দিকে তাকিয়ে এগিয়ে যাওয়া। এটাই সময়, দেশ হিসাবে একত্র হয়ে সেরে ওঠার। রাষ্ট্রপতি হিসাবে আমার দায়িত্ব হবে পুরো দেশের প্রতিনিধিত্ব করা।' তাছাড়া দেশের বেহাল অর্থনৈতিক পরিস্থিতি এবং করোনা পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে বাইডেন-কমলা জুটি ইতিমধ্যেই বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন বলে জনানা ডেমোক্র্যাট প্রার্থী।

করোনা ঠেকানোর রূপরেখা তৈরি

করোনা ঠেকানোর রূপরেখা তৈরি

আমেরিকাতে করোনা পরিস্থিতি ক্রমেই আরও হাতে বাইরে চলে যাচ্ছে। ইতিমধ্যেই সেদেশে ২ লক্ষ ৩০ হাজার মানুষ এই মারণ সংক্রমণের জেরে প্রাণ হারিয়েছেন। এই বিষয়ে বাইডেন এদিন বলেন, 'আমি সবাইকে জানাতে চাই যে, দেশের প্রেসিডেন্ট হিসাবে নিজের প্রথম কার্যদিবসেই আমি করোনা রোখার বিষয়ে রূপরেখা বাস্তবায়িত করা পথে হাঁটব।'

আগামীতে যেন আর কেউ প্রাণ না হারায়

আগামীতে যেন আর কেউ প্রাণ না হারায়

বাইডেন বলেন, 'করোনার জেরে যাঁদের প্রাণ হারিয়েছে, তাঁদের আমরা ফিরিয়ে আনতে পারব না। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য সব নাগরিককে সুরক্ষিত রাখতে আমরা বদ্ধপরিকর। করোনা ভাইরাসের সংক্রমণের জেরে আমরা যাতে আগামীতে আরও প্রাণ না হারাই, তা সুনিশ্চিত করব।'

একাধিক রাজ্যে লিডে রয়েছেন বাইডেন

একাধিক রাজ্যে লিডে রয়েছেন বাইডেন

উল্লেখ্য, হোয়াইট হাউজ দখলের আরও কাছে পৌঁছে গিয়েছেন জো বাইডেন৷ এদিন জর্জিয়া, পেনসিলভেনিয়াতে ডোনাল্ড ট্রাম্পের থেকে এগিয়ে যাওয়া ছাড়াও অ্যারিজোনা এবং নেভাদায় নিজের লিড বজায় রাখতে সক্ষম ছিলেন জো বাইডেন। অবশ্য এই লিড পাওয়ার আগেই 'বিল্ড ব্যাক বেটার স্টেট' নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করেছিলেন জো বাইডেন।

ডেমোক্র্যাটরা কী ভাবে বদলে ফেলবেন হোয়াইট হাউজ

ডেমোক্র্যাটরা কী ভাবে বদলে ফেলবেন হোয়াইট হাউজ

রিপাবলিকানদের হাতে থাকা হোয়াইট হাউজকে ডেমোক্র্যাটরা কী ভাবে বদলে ফেলবেন, সেই রূপরেখা তৈরি করেই এই ওয়েবসাইট তৈরি করেছে বাইডেনের দল।মূলত ওবামা প্রশাসনের যাবতীয় প্রকল্প এবং কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ছক কষেছেন জো বাইডেন। প্রসঙ্গত, সেই প্রশাসনে তিনি নিজে ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+