US Election results: 'আবার সুখী হবে আমেরিকা', জয়ের পর বললেন ডোনাল্ড ট্রাম্প
US Election results: আবারও আমেরিকার মসনদে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) । ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই এগিয়েছিলেন ট্রাম্প। অবশেষে নিশ্চিত হয়েছে জয়। তারপরে আমেরিকাবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বললেন, 'আবারও আমেরিকা খুশি হবে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে আমেরিকা।'
৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ২৬৭ টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। ম্যাজিক ফিগার থেকে তার প্রাপ্ত ভোটের ফারাক মাত্র তিন। অন্যদিকে কমলা হরিশ পেয়েছেন ২১৪ টি ভোট (US Election results) ।

রাতে ভাষণ দিতে উঠে ট্রাম্প বলেন, আমরা আবার ইতিহাস গড়েছি। এই জয় সবথেকে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক জয়। আমেরিকার সমস্ত মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমেরিকাবাসীর জন্য লড়াই করব। ট্রাম্প আরো উল্লেখ করেছেন, দেশের সীমান্ত বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে দ্রুত।এ মন লড়াই কেউ কখনও দেখেনি আগে।
রিপাবলিকানের প্রচার সম্পর্কে তিনি (Donald Trump) বলেন, "এই দেশ আগে কখনও এমন মুভমেন্টের সাক্ষী থাকেনি। আমরা এবার আমাদের দেশের ক্ষত সারাব, একে একে দেশের সব সমস্যার সমাধান করব। আমরা অনেক বাধা-বিপত্তি পেরিয়েছি। অনেকেই ভাবেনি যে এটা সম্ভব হবে।"
#WATCH | West Palm Beach, Florida | Republican presidential candidate #DonaldTrump says, "This is a political victory that our country has never seen before, nothing like this. I want to thank American people for the extraordinary honour of being elected your 47th President and… pic.twitter.com/1imTQrRpUL
— ANI (@ANI) November 6, 2024
জয়ের পর ভাষণ দিতে গিয়ে টেসলা কর্তা ইলন মাস্কের কথা উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। ইলন মাস্কের প্রশংসা করে তিনি বলেন, "এক তারকার জন্ম হয়েছে। উনি একজন দারুণ মানুষ। ওর সঙ্গে ফিলাডেলফিয়া ও পেন্সিলভেনিয়ার প্রচারে দুই সপ্তাহ কাটিয়েছি। ট্রাম্প আরও বলেন, এমন অসাধারণ মানুষদের রক্ষা করতে হবে এমন মানুষের সংখ্যা খুব বেশি নয়।"
ইতিমধ্যেই ট্রাম্পের জয়ের উদযাপন শুরু হয়ে গিয়েছে। কার্যত সে দেশ জুড়ে একেবারে অকাল দীপাবলি। উচ্ছ্বাস দেশজুড়ে। রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক- দুই ক্যাম্পের ছবিটাও পাল্টে গিয়েছে। পাম বিচে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। অন্যদিকে, কমলা হ্যারিস তাঁর কর্মসূচি বাতিল করেছেন। ভাষণও দেবেন না তিনি।
অন্যদিকে ভাষণ দিতে গিয়ে হবু ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্পেরও প্রশংসা করতে ভোলেননি তিনি। বক্তব্যের মাঝে থেমে গিয়ে স্ত্রীকে চুম্বন করেন তিনি। আর সেই ছবি এবং ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (US Election results)। তবে এদিন ট্রাম্প বক্তব্য রাখার সময় তাঁর নামে স্লোগান ওঠে।












Click it and Unblock the Notifications