US election 2024 : কে এই কাশ প্যাটেল? সিআইএ প্রধান হতে পারেন এই ভারতীয় বংশোদ্ভূত?

আমেরিকার প্রেসিডেন্ট পদে বসছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে তাঁর ঢোকা এখন সময়ের অপেক্ষা৷ কমলা হ্যারিসকে হারিয়ে বড় জয় পেলেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। তিনি জিততেই চর্চায় উঠে এসেছে কাশ প্যাটেলের নাম। তিনি কি এবার সিআইএ প্রধান হতে চলেছেন?

সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সি বা সিআইএ আমেরিকার প্রতিরক্ষার আঁতুড়ঘর। আমেরিকার গোয়েন্দা বিভাগের দক্ষতা নিয়ে পৃথিবীর সব দেশেই সমাদর আছে। সেই দফতরের মাথায় এবার কে বসবেন? আর সেখানেই চর্চায় উঠে আসছে এই কাশ প্যাটেলের নাম৷

Akash patel

কে এই কাশ প্যাটেল? তাঁর সঙ্গে কি ভারতের কোনও যোগসূত্র আছে? প্যাটেল পদবী তো ভারতের বাসিন্দাদের হয়ে থাকে। তাহলে কি তিনি ভারতীয় বংশোদ্ভূত? এই চর্চা উঠতে শুরু করেছে। সিআইএ এক দক্ষ বিভাগ আমেরিকার। তার মাথায় বসার দৌড়ে কি এগিয়ে আছেন এই ব্যক্তি?

কাশ প্যাটেল ভারতীয় বংশোদ্ভূত। তবে তিনি বেড়ে উঠেছেন আমেরিকাতেই। তাঁর পূর্বপুরুষের সঙ্গে ভারতের নাড়ির টান। গুজরাটি পরিবারে কাশ প্যাটেলের বেড়ে ওঠা। পুরো নাম কাশ্যপ প্যাটেল। আর তিনিই এবার বসতে পারেন মার্কিন গোয়েন্দা বিভাগ সংস্থা সিআইএর মাথায়।

ডোনাল্ড ট্রাম্প জেতার পর থেকেই তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত এই কাশ। একাধিক সময়ে ট্রাম্প তার কাজে মুগ্ধ হয়েছেন বলেও খবর৷ ২০১৯ সালে কাশ প্যাটেল ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল স্টাফের অংশ ছিলেন।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময়ে একাধিক গুরুত্বপূর্ণ কাজ সামলেছেন এই কাশ প্যাটেল। প্রতিরক্ষা ও গোয়েন্দা বিভাগের একাধিক উচ্চপদে তিনি কাজ করেছেন। তাঁর নামই এবার সিআইএ প্রধান হিসেবে চর্চায় সব থেকে উপরে রয়েছে।

১৯৮০ সালের ২৫ ফেব্রুয়ারি জন্ম এই কাশ প্যাটেলের৷ নিউইয়র্কে তাঁর জন্ম। পূর্ব আফ্রিকা থেকে আমেরিকা এসেছিল তাঁর পরিবার। প্যাটেলের আদি বাস ভারতের গুজরাটের ভদোদরায়। রিচমন্ড বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনাল জাস্টিস এন্ড হিস্ট্রি বিষয়ে পড়াশোনা করেন। এরপর আন্তর্জাতিক আইন নিয়ে লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+