US election 2024: ট্রাম্প না কী কমলা হ্যারিস, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভবিষ্যদ্বাণী করল হিপ্পো মো ডেং
আমেরিকার আগামী দিনের প্রেসিডেন্ট কে হবেন? আগামী চার বছর কে থাকবেন হোয়াইট হাউসে? জানিয়ে দিল মো ডেং। সে ভবিষ্যদ্বাণী করে ফেলেছে৷ তার প্রেসিডেন্ট নির্বাচনের ভিডিও সোশ্যাল মিডিয়াতেও এখন ভাইরাল।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই। জোর টক্কর চলছে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে ঝড় উঠেছে। সেই ঝড়ের আঁচ গিয়ে পড়েছে থাইল্যান্ডেও৷ সেখানকার খাওখেও চিড়িয়াখানা৷ সেখানেই মো ডেং বেছে নিয়েছেন আমেরিকার আগামী দিনের প্রেসিডেন্টকে।

এবার একটু খোলসা করে বলা যাক। প্রশ্ন আসতেই পারে মো ডেং কে? ওই চিড়িয়াখানার বাসিন্দা পিগমি জলহস্তির নাম মো ডেং। সেই আমেরিকার প্রেসিডেন্ট বাছাইয়ের ক্ষেত্রে ভবিষ্যৎবাণী করেছে। প্রেসিডেন্ট নির্বাচনও করে দিয়েছে।
থাইল্যান্ডের ভাইরাল হিপো মো ডেং, ভবিষ্যদ্বাণী করেছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতবে। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন তিনি। তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে পরাজিত করবেন ট্রাম্প। খাও খেও মুক্ত চিড়িয়াখানায় দুটি ফলের কেকের মধ্যে একটি পছন্দ করতে দেওয়া হয়েছিল। সে একটি ট্রে বাছাই করে নিয়েছে।
চিড়িয়াখানার কর্মীরা মো ডেংকে দুটি তরমুজ কেটে সাজিয়ে দিয়েছিল। একটিতে ডোনাল্ড ট্রাম্পের নামের স্থানীয় বানান। অন্যটিতে কমলা হ্যারিসের নাম। ছোট্ট হিপো এসে ট্রাম্প লেখা তরমুজটি খাচ্ছে। যদিও অন্য আরেকটি হিপো হ্যারিস লেখা তরমুজটি খাচ্ছিল। এই ভিডিও তোলা হয়৷ বহু সাধারণ মানুষও বাইরে থেকে এই ঘটনাটি দেখে মোবাইল ফোনবন্দি করেছেন। ভিডিও সোশ্যাল মিডিয়াতেও দেখা গিয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।
সোমবার পর্যন্ত, ৭৮ মিলিয়নেরও বেশি আমেরিকান তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ফ্লোরিডা ইউনিভার্সিটির ইলেকশন ল্যাব এই তথ্য জানিয়েছে। দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলে খবর।












Click it and Unblock the Notifications