US Election 2024: মার্কিন রাষ্ট্রপতি হলে কত টাকা বেতন ও ভাতা পাবেন কমলা অথবা ট্রাম্প?

২০ জানুয়ারী, ২০২৫-এ নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নাকি বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস- কে রাষ্ট্রপতি পদে বসবেন, তা বুধবারের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি সেদেশের রাষ্ট্রপ্রধান কত টাকা বেতন পান তা নিয়েও কৌতুহলের শেষ নেই। আমেরিকান প্রেসিডেন্টের বেতন বার্ষিক প্রায় ৩.৩৬ কোটি টাকা। যা একজন মার্কিন নাগরিকের গড় বার্ষিক আয়ের ছয়গুণ (প্রায় ৫৩ লাখ টাকা) বেশি।

মূল বেতনের পাশাপাশি, মার্কিন রাষ্ট্রপতি বিভিন্ন কাজে অতিরিক্ত ভাতাও পেয়ে থাকেন। এতে প্রায় ৮.২ কোটি টাকা অন্তর্ভুক্ত। দেশের ধনীদের সঙ্গে রাষ্ট্রপতির আয়ের তুলনা করলে দেখা যায়, সেদেশের ধনীদের গড় বার্ষিক আয় প্রায় ৬.২৮ কোটি টাকা।

নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সাম্প্রতিক সমীক্ষা সম্ভাব্য ফলাফলের উপর আলোকপাত করেছে। নির্বাচনের দিনকয়েক আগে হওয়া একটি গুরুত্বপূর্ণ সমীক্ষায় দেখা গিয়েছে, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৪৭-৪৪ শতাংশ ব্যবধান, অর্থাৎ তিন শতাংশ ব্যবধানে এগিয়ে ছিলেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যদিও এই সমীক্ষাকে বিভ্রান্তিকর বলে স্পষ্টভাবে খারিজ করে দেন।

অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রদেশ পেনসিলভানিয়ায় একটি প্রচারের সময়, ট্রাম্পের মুখে কৃষক সম্প্রদায়ের সমর্থনের কথা ছিল। বলেছিলেন, "কৃষকরা আমাকে ভালোবাসে এবং আমি তাঁদের ভালোবাসি"। আরও বলেন, "আমার শত্রুদের একজন একটি সমীক্ষা প্রকাশ করেছে যে আমি তিন পয়েন্টে পিছিয়ে আছি। (আইওয়া সিনেটর) জনি আর্নস্ট আমাকে ডেকেছেন, সবাই আমাকে ডেকেছেন, তাঁরা বলেছেন যে আপনি আইওয়াতে দুর্দান্ত পারফর্ম করতে চলেছেন।"

মার্কিন প্রেসিডেন্টের বেতন এবং সুযোগ-সুবিধা শুধুমাত্র পদের আকর্ষণ এবং মর্যাদাই প্রতিফলিত করে না, বরং গড় আমেরিকান এমনকী দেশের ধনীদের উপার্জনের মানকে তুলে ধরে। আমেরিকান রাষ্ট্রপতির বেতন এবং ভাতা সেদেশের জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের মসনদে ট্রাম্প এবং হ্যারিসের মধ্যে কে বসবে, সেদিকেই চেয়ে গোটা বিশ্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+