আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন: ১৮৭২ সালে অঘটন, মারা যান খোদ প্রেসিডেন্ট পদপ্রার্থী গ্রিলি
আমেরিকার মাটিতে এখন রাজনীতির গরম হাওয়া। ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের দিন৷ ডোনাল্ড ট্রাম্প বনাম কমলা হ্যারিস, জোর টক্করের খবর পাওয়া যাচ্ছে। আঠারোশো শতকের একটি বছরের ঠিক ৫ নভেম্বর আরও একটা নির্বাচন ছিল আমেরিকায়।
সেই দিনেও ছিল প্রেসিডেন্ট নির্বাচন৷ কিন্তু নির্বাচন চলাকালে ঘটেছিল অঘটন। মার্কিন যুক্তরাষ্ট্রে ১৮৭২ সালের রাষ্ট্রপতি নির্বাচন। সেই বছরও নভেম্বরের পাঁচ তারিখ ছিল নির্বাচন। সেটি ছিল সবচেয়ে অস্বাভাবিক নির্বাচন। কারণ, সেটি মার্কিন ইতিহাসে একমাত্র উদাহরণ। যেখানে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন একজন প্রধান প্রার্থীর মৃত্যু হয়েছিল। প্রেসিডেন্ট মৃত প্রার্থীর সঙ্গেই লড়াই করে জিতেছিলেন।

ইউলিসিস এস গ্রান্ট, ১৮ তম প্রেসিডেন্ট। রিপাবলিকানরা ফের তাঁকে প্রার্থী করেছিল প্রেসিডেন্ট নির্বাচনে। পার্টির একটি বিচ্ছিন্ন শাখা, লিবারল রিপাবলিকানরা বেঁকে বসে। পুনর্গঠন এবং সরকারি সংস্কারের জন্য গ্রান্টের দৃষ্টিভঙ্গির বিরোধিতা করে। হোরেস গ্রিলিকে তারা প্রার্থী হিসেবে বেছে নেয়। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে একটি সমঝোতা দেখা যায় নির্বাচনে। ডেমোক্র্যাটরাও গ্রিলিকে সমর্থন করে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বিচ্ছিন্ন গোষ্ঠীর সঙ্গে একটি অস্থায়ী জোট গঠন হয়।
কিন্তু, হোরেস গ্রিলি কে ছিলেন? তিনি ছিলেন, দ্য নিউইয়র্ক ট্রিবিউন পত্রিকার প্রতিষ্ঠাতা - সম্পাদক। গ্রান্টের স্পষ্টবাদী সমালোচক ছিলেন তিনি। গ্রিলি একজন দক্ষ সম্পাদক ছিলেন৷ তবে গ্রিলির কোনও রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। তাঁর মতামত বহু ভোটারের কাছে ভালোভাবে গ্রাহ্য হয়নি।
অন্য দিকে, গ্রান্ট জনপ্রিয় ছিলেন। পূর্বাভাস অনুযায়ী, সব বিরোধকে উড়িয়ে দিয়ে বড় জয় পান গ্রান্ট। কিন্তু তারপরেই ঘটে যায় অঘটন। ভোটের মাত্র তিন সপ্তাহ পরের ঘটনা। ২৯ নভেম্বর মারা যান গ্রিলি। এবার কী হবে? কারণ, তখনও ইলেক্টোরাল কলেজ ভোট ছিল৷ গ্রিলির ভোট সেখানে গ্রহণযোগ্য ছিল। ফলে সমস্যা দেখা দেয়।
গ্রিলির মৃত্যুর পর তাঁর ভোটগুলি অন্য ডেমোক্র্যাট প্রার্থীদের ভাগ করে দেওয়া হয়। কিন্তু নির্বাচনের ফলের কোনও বদল হয়নি। ৩৭ টি প্রদেশের মধ্যে ৩১ টিতেই তিনি জয়ী হয়েছিলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications