Us Election 2024: আমেরিকার কর ব্যবস্থায় বিপ্লব আনবেন তিনি জিতলে! কী লিখলেন ডোনাল্ড ট্রাম্প
হোয়াইট হাউজের মসনদে কে বসবেন? ডোনাল্ড ট্রাম্প না কি কমলা হ্যারিস? তাই নিয়ে জোর জল্পনা চলছে। আর কয়েক দিন বাকি নির্বাচনের ফল প্রকাশের। ডোনাল্ড ট্রাম্প ফের একটি এক্স হ্যান্ডেল বার্তা দিলেন৷ তিনি জিতলে দেশের কর ব্যবস্থায় বড়সড় বদল আসবে। সেই বার্তা দিয়েছেন রিপাবলিকান প্রার্থী৷
আমেরিকায় সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার গ্রাফ নামছে৷ ক্রমশ সেখানে অর্থনৈতিক মন্দার মেঘ জমা হচ্ছে। কর পরিকাঠামো নিয়েও সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভ রয়েছে। এবার সেই কর কাঠামো নিয়েই বড় সড় বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের উপর কর ছাড়ের কথা জানালেন ট্রাম্প।

এক্স হ্যান্ডেলে ডোলান্ড ট্রাম্প মাঝারি মাপের একটি বার্তা পোস্ট করেছেন। সেখানে দেশের কর ব্যবস্থা সম্পর্কে বার্তা দিয়েছেন। পাশাপাশি সাধারণ এক শ্রেণির মানুষের কর ছাড়ের ব্যাপারেও লিখেছেন। শুধু তাই নয়, প্রতিপক্ষ কমলা হ্যারিসকেও কটাক্ষ করেছেন ট্রাম্প।
If Kamala wins, you are 3 days away from the start of a 1929-style economic depression. If I win, you are 3 days away from the best jobs, the biggest paychecks, and the brightest economic future the world has ever seen.
— Donald J. Trump (@realDonaldTrump) November 3, 2024
Kamala’s inflation nightmare has cost the typical American…
সাধারণ মানুষের কাছে বার্তা দিয়েছেন ট্রাম্প। কমলা হ্যারিস জিতে আমেরিকায় প্রবল অর্থনৈতিক মন্দার ছায়া আসবে। ১৯২৯ সালে মন্দা দেখা দিয়েছিল৷ সেই রকম মন্দা কমলা হ্যারিস জিতলে দেখা যাবে। আশঙ্কা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জিতলে আমেরিকার আর্থিক উন্নতি হবে। উজ্জ্বল অর্থনৈতিক ভবিষ্যতের দিকে দেশ এগোবে। এই বার্তা দিয়েছেন তিনি।
ট্রাম্প লিখেছেন, " কমলা জয়ী হলে, ১৯২৯ সালের অর্থনৈতিক মন্দা শুরু হতে তিন দিন দূরে। আমি জিতলে, আপনি সেরা চাকরি, সবচেয়ে বড় বেতনের চেক এবং বিশ্বের সবচেয়ে উজ্জ্বল অর্থনৈতিক ভবিষ্যত থেকে তিন দিন দূরে থাকবেন।"
ট্রাম্প আরও লিখেছেন, " কমলার মূল্যস্ফীতির দুঃস্বপ্নের জন্য সাধারণ আমেরিকান পরিবারের ৩০ হাজার ডলার বেশি খরচ হয়েছে। এখন, তিনি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় কর বৃদ্ধি করতে চান। বছরে তিন হাজার ডলার করে আপনার কর বাড়াতে চান।"
দেশের শ্রমিক ও অন্যান্য শ্রেণির জন্য বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি লিখেছেন, " আমি শ্রমিক এবং ছোট ব্যবসার জন্য ব্যাপকভাবে কর কমিয়ে দেব। আমাদের টিপসের উপর কোনও কর থাকবে না। ওভারটাইমে কোনও কর লাগবে না। সামাজিক নিরাপত্তা সুবিধার উপর কোনও কর থাকবে না!












Click it and Unblock the Notifications