আইএস ঘাঁটি লক্ষ্য করে আফগানিস্তানে অপরমাণবিক বোমা ফেলল মার্কিন যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে আইএসআইএস ঘাঁটি লক্ষ্য করে সবচেয়ে বড় অপরমাণবিক বোমা ফেলল মার্কিন যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে কর্মরত মার্কিন সেনার তরফে এই খবরের সত্যতা স্বীকার করে বিবৃতি দেওয়া হয়েছে।

নয়াদিল্লি, ১৩ এপ্রিল : আফগানিস্তানে আইএসআইএস ঘাঁটি লক্ষ্য করে সবচেয়ে বড় অপরমাণবিক বোমা ফেলল মার্কিন যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে কর্মরত মার্কিন সেনার তরফে এই খবরের সত্যতা স্বীকার করে বিবৃতি দেওয়া হয়েছে।

এদিন আফগানিস্তানের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে মার্কিন সেনা নানগড়হর প্রদেশে আচিন জেলায় আইএস কে টানেল কমপ্লেক্সে এই বোমা ফেলে। আইএসআইএস-কে-র বিরুদ্ধে এই লড়াইয়ে GBU-43 বোমা মার্কিন যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়।

আইএস ঘাঁটি লক্ষ্য করে আফগানিস্তানে বোমা ফেলল আমেরিকা

GBU-43 'ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট' যার ছদ্মনাম মাদার অব অল বম্ব, এই বোমা মার্কিন যুদ্ধবিমান থেকে আইএস ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এই অস্ত্র জিপিএস দ্বারা নিয়ন্ত্রণ করা যায় এবং এর ওজন ২১৬০০ পাউন্ড।

এই প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের তৈরি এই বোমা ব্যবহার করল। আইএস ঘাঁটিতে এই বোমা নিক্ষেপ করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+