হুঁশিয়ারি দিয়ে আমেরিকার দাবি, ভারত আসলে রাশিয়ার পক্ষে
হুঁশিয়ারি দিয়ে আমেরিকার দাবি, ভারত আসলে রাশিয়ার পক্ষে
রাষ্ট্রসংঘে হিউম্যান রাইটস কমিশনে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে ভারত। সে নিয়ে রাশিয়ার প্রশংসাও কুড়িয়েছে দেশটি৷ এখনও পর্যন্ত বারাবার শান্তির কথা বললেও সরাসরি রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিরোধিতা করেনি ভারত৷ আর এতেই এবার আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে ভারত আসলে রাশিয়াকেই সনর্থন করছে৷ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মস্কো-ক্যাম্পেই রয়েছে৷ আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরোধিতা না করে কিংবা ইউক্রেনকে সমর্থন না করে নিরপেক্ষ থাকার অর্থই হল রাশিয়াকে সমর্থন করা৷ আর ভারত যে রাশিয়াকে সমর্থন করছে সে বিষয়টি স্পষ্ট।

রাশিয়া বিরোধিতায় কোথায় বাধা ভারতের?
প্রথমত যুদ্ধাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য দেশ হল রাশিয়া।
অন্যদিকে রাষ্ট্রসংঘ হোক কিংবা যুদ্ধক্ষেত্র অতীতে ভারতের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে রাশিয়াকে।
১৯৭১ এ ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের পক্ষে ছিল আমেরিকা ও চিন। এমনকি এক পর্যায়ে ভারতকে কাবু করতে বঙ্গোপসাগরে নিজেদের রণতরীও পাঠিয়েছিল আমেরিকা। রাষ্ট্রসংঘে রাশিয়ার হস্তক্ষেপে ও বিরোধিতায় সেদিন আমেরিকা সরাসরি ভারত-পাক যুদ্ধে নামেনি।

ভারতের প্রথম কৃত্তিম উপগ্রহ থেকে ফ্ল্যাগশিপ রণতরীতে রাশিয়ান সহযোগ
ভারতের প্রথম কৃত্তিম উপগ্রহ আর্যভট্ট ১৯৭৫ এ মহাকাশে পাঠিয়েছিল রাশিয়া৷ এমনকি ভারতের ফ্ল্যাগশিপ রণতরী আইএনএস বিক্রমাদিত্যও রাশিয়ার থেকে নেওয়া। সুখোই, মিগের মতো যুদ্ধবিমান কিংবা এস৪০০ র মতো মিশাইল ভারত রাশিয়ার থেকে কিনেছে৷ স্বাভাবিকভাবেই সরাসরি রুশ বিরোধিতার রাস্তায় হাঁটতে চাইছে না ভারত।

সম্প্রতি উন্নতি হয়েছে ভারত-আমেরিকা সম্পর্কেও
সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কও ভালো হয়েছে৷ কোয়াড নামে একটি সংগঠন তৈরি করে ভারত অস্ট্রেলিয়া আমেরিকা জাপান, চিনের দাদাগিরি কমাতে সচেষ্ট হয়েছে৷ এ ছাড়াও সাম্প্রতিক সময়ে একাধিক ক্ষেত্রে ভারতের পাশে থাকতে দেখা গিয়েছে আমেরিকাকে। এই মুহূর্তে আমেরিকা ভারতের গুরুত্বপূর্ণ সহযোগী। স্বাভাবিকভাবেই আমেরিকাকে চটাতেও ইচ্ছুক নয় ভারত

কী বলছে আমেরিকা?
নিজেদের স্বার্থেই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বিরোধী আমেরিকা। এবং দেশটির নেতারা বলেছেন যে ভারতের সমানে সুযোগ ছিল রাষ্ট্রসংঘে ইউক্রেনকে সমর্থন করার কিন্তু ভারত তা হারিয়েছে৷ স্বাভাবিকভাবেই রাশিয়ার সমর্থক ভারতের বিরুদ্ধে কোনও অর্থনৈতিক অবরোধ নেওয়া উচিৎ হবে৷ কিনা না সেটি ভেবে দেখা শুরু করেছে আমেরিকা।












Click it and Unblock the Notifications