আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা! এক পুলিশ অফিসার সহ বেশ কয়েকজনের মৃত্যু

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। এই হামলায় এক পুলিশ অফিসার-সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। এই হামলায় এক পুলিশ অফিসার-সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয় প্রশাসন ঘটনাটিকে জঙ্গি হামলা বলতে রাজি নয়। জানা গিয়েছে এক পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে হাসপাতালে। আর বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। এমনটাই জানিয়েছেন, নিউ জার্সির মেয়র স্টিভেন ফুলপ। নির্দিষ্ট করে মৃতের সংখ্যা বলতে পারেননি তিনি।

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা! এক পুলিশ অফিসার সহ বেশ কয়েকজনের মৃত্যু

মেয়র আরও জানিয়েছেন, দ্বিতীয় এক পুলিশ অফিসারের কাধে আঘাত লেগেছে। অপর দুজন আহত হয়েছেন। প্রায় ঘন্টাখানের গুলি যুদ্ধের পর তা কমে যায়। সোয়াট টিম, পুলিশ এবং ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে।

স্থানীয় স্যাকরেড হার্ট স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সেখানকার কর্মী এবং ছাত্রছাত্রীরা সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে প্রায় একঘন্টা ধরে গুলিযুদ্ধ চলে। জানিয়েছেন স্থানীয়রা। দোকানের এক কর্মী জানিয়েছেন, তিনি গুলির শব্দ শুনেছেন। অনেকটা বাজির ফাটার আওয়াজের মতো।

সর্বশেষ খবে জানা গিয়েছে, শুটআউটে ৪ পুলিশকর্মী এবং ২ বন্দুকবাজের মৃত্যু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+