যৌন হয়রানির অভিযোগ তদন্তের মাঝে পদ ছাড়লেন মার্কিন কংগ্রেসম্যান
সাম্প্রতিক সময়ে মার্কিন মিডিয়া, হলিউড তারকা এবং রাজনৈতিক ব্যক্তিদের ঘিরে যৌন হয়রানির অভিযোগের মাঝে এবার এলো মি. কনইয়ার্সের পদত্যাগের খবর।
আমেরিকার অন্যতম বিখ্যাত সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট বা নাগরিক অধিকার আন্দোলনের কর্মী জন কনইয়ার্স কংগ্রেসে নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তিনি এই সিদ্ধান্ত নিলেন।
মি. কনইয়ার্সের কর্মীদের আনা এসব অভিযোগ খতিয়ে দেখা হবে, জানিয়েছে দি হাউজ এথিকস কমিটি।
সাম্প্রতিক সময়ে মার্কিন মিডিয়া, হলিউড তারকা এবং রাজনৈতিক ব্যক্তিদের ঘিরে যৌন হয়রানির অভিযোগের মাঝে এবার এলো মি. কনইয়ার্সের পদত্যাগের খবর।
মার্কিন কংগ্রেসে সবচেয়ে দীর্ঘসময় ধরে সদস্য থাকা জন কনইয়ার্স ১৯৬৫ সালে সর্বপ্রথম কংগ্রেসে যোগ দেন।
মঙ্গলবার জানা যায়, ২০১৫ সালে মি. কনইয়ার্সেরযৌন ইঙ্গিতপূর্ণ আচরণকে প্রত্যাখ্যান করায় একজন কর্মীর চাকরী চলে যায়। সে খবর গোপন রাখতে তিনি ২৭ হাজার মার্কিন ডলার দিয়েছিলেন।
মি. কনইয়ার্স তার নারী সহকর্মীদের ওপর বারবার যৌন হয়রানিমূলক আচরণ এবং তাদের শরীরে অপ্রত্যাশিতভাবে অনুচিত স্পর্শ করতেন বলেও আইনি ডকুমেন্টে অভিযোগ হিসেবে রয়েছে বলে দাবী করেছে বাজফিড।
এসব যৌন হয়রানির অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্রের 'দি হাউস এথিকস কমিটি' তদন্ত কমিটি গঠন করে এবং এরপর নিজের পদ থেকে সরে দাঁড়ালেন মি. কনইয়ার্স।
তবে সকল অভিযোগ অস্বীকার করে, ৮৮ বছর বয়সী মি. কনইয়ার্স বলেছেন, এই অভিযোগ থেকে মুক্তি পেতেই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত।
তিনি এসব ডকুমেন্টকে পক্ষপাতমূলক এবং টাকা-পয়সার বিনিময়ে করা ব্লগারদের কাজ বলে দাবি করেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত













Click it and Unblock the Notifications