বিয়ার ক্যানে মহাত্মা গান্ধীর ছবি, ক্ষমা চাইল মার্কিন কোম্পানি
নয়াদিল্লি, ৫ জানুয়ারি: বিয়ার ক্যানে মহাত্মা গান্ধীর ছবি লাগিয়ে বিপাকে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা। নিউ ইংল্যান্ড ব্রিউইং কোম্পানি নিজেদের বিয়ার ক্যানে গান্ধীজির ছবি লাগিয়ে বিক্রি করছিল। চাপে পড়ে ক্ষমা চাইলেও রেহাই মেলেনি। মামলা হয়েছে তাদের বিরুদ্ধে।
অভিযোগ, নিউ ইংল্যান্ড ব্রিউইং কোম্পানি কিছুদিন আগে নতুন ধরনের বিয়ার বাজারে আনে। তাদের দাবি, এটা নিরামিষ বিয়ার এবং খেলে আত্মার শুদ্ধিকরণ হয়। গান্ধীজিও আত্মার শুদ্ধিকরণের কথা বলতেন বলে তাঁর ছবি বিয়ার ক্যানে লাগিয়ে দেওয়া হয়।

এই ঘটনায় মার্কিন মুলুকের অনাবাসী ভারতীরা বেজায় ক্ষেপে যান। আইনজীবী জনার্দন রেড্ডি একটি মামলা করেন আদালতে। তাতে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি সংস্থার কর্তাদের গ্রেফতারির দাবি জানান তিনি। শেষ পর্যন্ত চাপে পড়ে নিঃশর্ত ক্ষমা চায় বিয়ার প্রস্তুতকারী সংস্থাটি।
যদিও যে বিয়ার ক্যানগুলি ইতিমধ্যে বাজারে ছাড়া হয়েছে, তা ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কিছু বলেনি ওই কোম্পানিটি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications