সংক্রমণ ঘটাচ্ছে নয়া ভ্যারিয়েন্ট! চিনের মাটিতে করোনার বাড়বাড়ন্তে উদ্বেগে আমেরিকা
সংক্রমণ ঘটাচ্ছে নয়া ভ্যারিয়েন্ট! চিনের মাটিতে করোনার বাড়বাড়ন্তে উদ্বেগে আমেরিকা
China Corona News, China Covid Alert: ফের চিনের মাটিতে করোনার বিস্ফোরণ! রীতিমত পরিস্থিতি নাকি হাতের বাইরে চলে গিয়েছে। প্রত্যেকদিনই কার্যত চিনে বাড়ছে সংক্রমণ। এমনকি মৃতের সংখ্যাও হু হু করে বাড়ছে। যা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য কর্মীদের। এই অবস্থাতে চিনের মাটিতে ক্রমশ বাড়ছে ক্ষোভ। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সে দেশের সাধারণ মানুষ। যদিও জিংপিং সরকার তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ। সঠিক তথ্য জানাচ্ছে না বলেও দাবি।

নয়া ভাইরাসের জন্ম হতে পারে বলে আশঙ্কা
এই অবস্থায় গত কয়েকদিন আগেই করোনা বিধিতে বেশ কিছু ছাড় দিয়েছে জিনপিং প্রশাসন। এরপর থেকে করোনা সংক্রমণ আরও ভয়ঙ্কর আকার নিয়েছে বলে জানাচ্ছে একাধিক সংবাদমাধ্যম। তবে নতুন করে চিনে যেভাবে সংক্রমণ বাড়ছে করোনার তাতে আতঙ্ক ধরছে বিশ্বে। বিশেষজ্ঞরা বলছেন, ২০২০ সালে চিনে যে অবস্থা তৈরি হয়েছিল তা ফের একবার ফিরছে। আর তাতে আশঙ্কা আরও বাড়ছে। আর এর মধ্যে চিনের মাটিতে নয়া ভাইরাসের জন্ম হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল আমেরিকা। সে দেশের বিদেশদফতরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছে, চিনে করোনার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। এমনকি এই বিষয়ে আমরা কথাও বলতে চাই বলে জানান ওই মুখমাত্র। এমনকি এই ভাইরাস যে কোন সময় বিশ্বে ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা তাঁর।

নয়া ভ্যারিয়েন্ট ঘিরে শঙ্কা
চিনে ব্যাপক ভাবে করোনা সংক্রমণ ঘটছে। এমনকি নয়া ওয়েভে সে দেশে ব্যাপক ভাবে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মী আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সহ স্বাস্থ্য সংস্থাগুলি ডেল্টা বা ওমিক্রনের মতো নতুন কোনও ভাইরাস নিয়ে রীতিমত আতঙ্কিত। বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে সংক্রমণ বাড়ছে। যার মধ্যে চিন এক নম্বরে। এই অবস্থায় করোনার নয়া ভ্যারিয়েন্ট ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়তে পারে। ফলে এখন থেকে সাবধান হওয়ার কথা বলছে স্বাস্থ্য সংস্থাগুলি।

৮০ কোটি মানুষ সংক্রমিত হতে পারে
চিনের অবস্থা তুলে ধরে ভাইরাস বিশেষজ্ঞ এরিক ফিগেল জানাচ্ছেন, বেজিং সহ চিনের বিভিন্ন অংশে ব্যাপক ভাবে সংক্রমণ ঘটছে। এই অবস্থায় ৮০ কোটি মানুষ সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এরিক। আর এই ঠান্ডাকালটা খুবই গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। এরিকের মতে, চিনের জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ এবং পৃথিবীর মোট জনসংখ্যার ১0 শতাংশ আগামী ৯০ দিনের মধ্যে সংক্রামিত হতে পারে। এখন সবে শুরু বলেও মত বিশেষজ্ঞদের। আশঙ্কা করা হচ্ছে পরিস্থিতি যা তাতে ২০ লাখ মানুষের মৃত্যু হতে পারে।












Click it and Unblock the Notifications