চাপে পড়ে গান্ধীজির ছবিওয়ালা বিয়ার তুলেই নিচ্ছে মার্কিন সংস্থা
নয়াদিল্লি, ৬ জানুয়ারি: চাপে পড়ে শেষ পর্যন্ত গান্ধীজির ছবিযুক্ত সব বিয়ার বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করল মার্কিন সংস্থা নিউ ইংল্যান্ড ব্রিউইং কোম্পানি। পাশাপাশি, আরও একবার নিঃশর্তে ক্ষমা চেয়েছে তারা।
আরও পড়ুন: বিয়ার ক্যানে মহাত্মা গান্ধীর ছবি, ক্ষমা চাইল মার্কিন কোম্পানি
'গান্ধী বুট' নামে ওই বিয়ার বাজারে ছেড়ে বিতর্কে জড়ায় নিউ ইংল্যান্ড ব্রিউইং কোম্পানি। অনাবাসী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা প্রতিবাদে সোচ্চার হন। ভারতের বিভিন্ন অংশে প্রতিবাদ সংগঠিত হয়। এর জেরে গতকাল ক্ষমা চেয়েছিল সংস্থাটি। আরও একধাপ এগিয়ে এ দিন বাজার থেকে সংশ্লিষ্ট বিয়ার তুলে নেওয়ার কথা ঘোষণা করল তারা।

বিয়ারের ক্যানে গান্ধীজির ছবি থাকার বিষয়টি নিয়ে ওই সংস্থা জানিয়েছে, গান্ধীজি আত্মার শুদ্ধিকরণের কথা বলতেন। 'গান্ধী বুট' পান করলে সতেজ অনুভূতি হবে যা শুদ্ধিকরণ ঘটাবে মনের। তবুও বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications