কৃষক আন্দোলন নিয়ে সহানুভূতিশীল আমেরিকা, কেন্দ্রের কৃষি আইন ইস্যুতে কী বলল ওয়াশিংটন?

শান্তিপূর্ণ বিক্ষোভ সমৃদ্ধ গণতন্ত্রের একটি বৈশিষ্ট্য হিসেবে স্বীকৃত। দিল্লিতে কৃষক বিক্ষোভ নিয়ে এমনই মন্তব্য করল আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট। এমনকী যে কোনও বিষয়ে মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত বলেও মন্তব্য করেছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র। এদিকে নতুন বাইডেন প্রশাসন কৃষিক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ এবং বৃহত্তর বাজারে প্রবেশাধিকার আকর্ষণ করবে কৃষিক্ষেত্রে এমন সংস্কারে ভারত সরকারের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের ওই মুখপাত্র।

কোনও অপপ্রচারই ভারতের একতাকে ভাঙতে পারবে না

কোনও অপপ্রচারই ভারতের একতাকে ভাঙতে পারবে না

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক টুইট বার্তায় সাফ জানিয়ে দেন, কোনও অপপ্রচারই ভারতের একতাকে ভাঙতে পারবে না৷ দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে রিহানা-সহ কয়েকজন আন্তর্জাতিক তারকা প্রতিবাদ করেছেন৷ কৃষকদের পাশে দাঁড়িয়ে টুইট করেছেন তাঁরা৷ এরই পাল্টা জবাব দিতে বুধবার টুইট করেন অমিত শাহ৷

বিবৃতি দিয়েছে বিদেশমন্ত্রক

বিবৃতি দিয়েছে বিদেশমন্ত্রক

এই বিষয়ে আগেই বিবৃতি দিয়েছিল বিদেশমন্ত্রকের৷ বিদেশমন্ত্রকের সেই বিবৃতি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়৷ বিজেপির নেতা, সরকারি আধিকারিক থেকে চিত্র তারকারাও প্রতিবাদে সরব হন৷ প্রতিবাদে টুইট করেন স্বয়ং সচিন তেন্ডুলকরও৷ কৃষকদের প্রতিবাদ আন্দোলন দেশের অভ্যন্তরীণ বিষয়৷ এই নিয়ে বাইরের কারও নাক গলানো উচিত নয়৷ এই মর্মেই পর পর রিটুইট হতে থাকে বিদেশমন্ত্রকের বিবৃতিটি৷

'আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব'

'আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব'

বুধবার সন্ধ্যায় সেই তালিকায় সবচেয়ে হেভিওয়েট হিসেবে উঠে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ তিনি বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের টুইট রিটুইট করেন৷ সঙ্গে লেখেন, 'কোনও অপপ্রচারই ভারতের ঐক্যে চিড় ধরাতে পারবে না৷ কোনও অপপ্রচারই ভারতকে নতুন উচ্চতায় যেতে রুখতে পারবে না৷ ভারতের ভাগ্য কোনও অপপ্রচার ঠিক করবে না, ঠিক করবে উন্নয়ন৷ ভারত ঐক্যবদ্ধ হয়ে রয়েছে৷ আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব৷'

কৃষক আন্দোন নিয়ে টুইট আন্তর্জাতিক ব্যক্তিত্বদের

কৃষক আন্দোন নিয়ে টুইট আন্তর্জাতিক ব্যক্তিত্বদের

এদিন কৃষকদের বিক্ষোভ নিয়ে প্রথম টুইট করেন রিহানা৷ টুইটারে তাঁর ফলোয়ার ১০০ মিলিয়ন৷ তার পর ভারতের কৃষক আন্দোলনের স্বপক্ষে অনেকেই টুইট করেন৷ সেই তালিকায় জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ যেমন রয়েছেন, তেমনই রয়েছেন পর্নস্টার মিয়া খলিফা৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+