ইসলামিক জঙ্গি নিধনের জন্য সিরিয়া ও ইরাকে মার্কিন বিমান হানা
ইসলামিক জঙ্গি নিধনের জন্য সিরিয়া ও ইরাকে মার্কিন বিমান হানা
কাটাব হিজবুল্লাহ মিলিশিয়া গোষ্ঠীর জঙ্গিদের বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় বিমান হামলা চালালো মার্কিন বায়ু সেনা। মার্কিন সেনা সূত্রে খবর, ইরাকের সামরিক ঘাঁটিতে রকেট হামলায় মার্কিন অসামরিক ঠিকাদারদের হত্যার প্রতিশোধ নিতেই মার্কিন বায়ু সেনা এই অতর্কিত হামলা চালিয়েছে।

ইরাকি সেনা ও মিলিশিয়া সূত্র জানিয়েছে যে রবিবার ইরাকে তিনটি মার্কিন বিমান হামলায় কমপক্ষে ২৫ মিলিশিয়া জিহাদি নিহত এবং কমপক্ষে ৫৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে অন্ততপক্ষে স্থানীয় চার জন কাতাইব হিজবুল্লাহ কমান্ডার রয়েছে বলে জানা যাচ্ছে।
সূত্র মারফত আরও জানা গেছে জানিয়েছে, সিরিয়ার সীমান্তে পশ্চিম কাইম জেলার নিকটে মিলিশিয়া গোষ্ঠীর সদর দফতরকে লক্ষ্য করেই মূলত এই হামলা চালানো হয়েছে।
পাশাপাশি পেন্টাগন সূত্রে খবর, তারা ইরান-সমর্থিত শিয়া মুসলিম জিহাদি গোষ্ঠীর ইরাকে তিনটি ঘাঁটি এবং সিরিয়ায় দুটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। ওই তিনটি জায়গা গুলিতে সেনার নিয়ন্ত্রণ ও অস্ত্র সংগ্রহের সুবিধার জন্য ওই জায়গা গুলিকে প্রাথমিক ভাবে বেছে নেওয়া হয় বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications