জন্মসূত্রে ভারতীয় হিন্দু অফিসারকে ইউনিফর্মে তিলক পরার অনুমতি দিল মার্কিন বায়ুসেনা
জন্মসূত্রে ভারতীয় হিন্দু অফিসারকে ইউনিফর্মে তিলক পরার অনুমতি দিল মার্কিন বায়ুসেনা
বিশ্বের অন্যতম শক্তিশালী ও পেশাদার বায়ু সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের। এই সেনাবাহিনী এতটাই কড়া নিয়মানুবর্তিতা মেনে চলে যে পান থেকে চুন খসলেই আধিকারিকদের তৈরি থাকতে হয় শাস্তির জন্য। তবে সনাতন সংস্কৃতিকে সম্মান তারাও করে। তাই ইউনিফর্মের সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত এক আধিকারিকের কপালে তিলক নিয়ে কোনও আপত্তি নেই তাদের।

বিষয়টা ঠিক কী? কর্মরত অবস্থায় অর্থাৎ ডিউটি টাইমে সেনাবাহিনীর নির্ধারিত পোশাক পরতে হয় জওয়ানদের। সেই ইউনিফর্ম ব্যতীত অন্য কিছুই পরা যায় না। ব্যতিক্রম শুধু মার্কিন বায়ুসেনার এয়ারম্যান দর্শন শাহ। তিনি ভারতীয় বংশোদ্ভূত; দু'বছর আগেই যোগ দিয়েছেন বাহিনীতে। এই মুহূর্তে উওমিংয়ের বায়ুসেনা ঘাঁটিতে কর্মরত রয়েছেন তিনি৷ জানা গিয়েছে, সম্প্রতি দর্শনের আবেদনে সাড়া দিয়ে ডিউটির সময়ও তাঁকে কপালে তিলক কেটে আসার অনুমতি দিয়েছে মার্কিন সেনা। ২০২২ এর ২২ মার্চ এই অনুমতি দেওয়া হয়েছে তাঁকে।
সেনাবাহিনীতে এরোস্পেস মেডিক্যাল টেকনিশিয়ান হিসেবে কর্মরত রয়েছেন দর্শন৷ তিনি ৯০তম মেডিক্যাল রেডিনেস স্কোয়াডের সদস্য। মার্কিন সেনার পক্ষ থেকে এই অনুমতি পেয়ে যথারীতি উচ্ছ্বসিত দর্শন। তিনি বলেন, 'এক কথায় বলতে গেলে, কাজে আসার সময় তিলক পরে আসাটা সত্যিই অসাধারণ। সেনাবাহিনীতে আমার সহকর্মীরা প্রত্যেকেই আনন্দিত। তাঁরা আমার সঙ্গে হাত মেলাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁরা জানেন, এই অনুমতি আদায়ের জন্য কতটা কাঠখড় পোড়াতে হয়েছে আমাকে।'
মার্কিন সেনাবাহিনীর কাছে আবেদনের পর সোশ্যাল মিডিয়ার সাহায্যও পেয়েছেন দর্শন। অনলাইন গ্রুপ চ্যাটের মাধ্যমে তাঁর পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজন। তিনি আরও বলেন, 'এই অনুমতি পাওয়ার পর টেক্সাস, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া সহ অন্যান্য শহরের বন্ধুরাও খুব খুশি৷ তাঁরা আমাকে এবং আমার বাবা-মাকে মেসেজ করছেন, নিজেদের আনন্দ ভাগ করে নিচ্ছেন৷ তাঁদের অনেকেই হয়ত ভাবতে পারেননি এমনটা ঘটবে। কারন এটা একেবারেই নতুন ঘটনা। তবে এটা ঘটেছে, এটা সত্যিই ঘটেছে।' প্রসঙ্গত, ইতিমধ্যেই সেশ্যাল মিডিয়াতে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছেন দর্শন৷ তার ছবি ফেীবুক হোয়াটসঅ্যাপ শেয়ার করছেন বিশ্বের বিভিন্নপ্রান্তের ভারতীয়রা।












Click it and Unblock the Notifications