মারিজুয়ানাকে বিশ্বে প্রথম আইনি স্বীকৃতি দিল উরুগুয়ে

মারিজুয়ানা
মন্টিভিডিও, ১১ ডিসেম্বর: মারিজুয়ানাকে বিশ্বে প্রথম আইনি স্বীকৃতি দিয়ে ইতিহাস গড়ল উরুগুয়ে। এবার থেকে জনসমক্ষেই মারিজুয়ানা বিক্রি, ব্যবহার ইত্যাদি করা সম্ভব হবে।

মাদকদ্রব্য মারিজুয়ানার চোরাচালান নিয়ে সরকার এত বিব্রত ছিল যে, এ বছরের মাঝামাঝি মারিজুয়ানাকে আইনি স্বীকৃতি দেওয়ার ভাবনাচিন্তা শুরু হয়। সরকার পক্ষের যুক্তি ছিল, এতে যেমন বিপুল পরিমাণ রাজস্ব আসবে, তেমনই লুকিয়ে-চুরিয়ে মারিজুয়ানা সেবনের প্রবণতা কমবে। এই সিদ্ধান্তের সমালোচনা হলেও পিছু হটতে রাজি ছিল না সরকার। ফল, শেষমেশ আইনি স্বীকৃতি পেল এই মাদকদ্রব্যটি।

আইন অনুযায়ী, বাড়িতে চাষ করা যাবে মারিজুয়ানা। খামার তৈরি করেও চাষ করা যাবে। ব্যক্তিগত ব্যবহারের জন্য বাড়িতে এর চাষ করলে সর্বাধিক ছ'টি গাছ লাগানো যাবে। আর বাণিজ্যিক উদ্দেশ্যে খামার গড়ে চাষ করলে সর্বাধিক ৯৯টি গাছ লাগানো যাবে। উৎপাদন, বিপণন ও ব্যবহারের ক্ষেত্রে সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। অন্যথা কারাবাস-জরিমানা হবে। লাইসেন্স সঙ্গে থাকলে রেস্তোরাঁতে বসেও সেবন করা যাবে মারিজুয়ানা!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+