নেই নিস্তার! চিনের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের
করোনা থেকে কি পৃথিবীর আর নিস্তার নেই? এই মুহূর্তে এটাই সবথেকে বড় প্রশ্ন বিশ্ববাসীর কাছে। বিগত প্রায় দুই বছর ধরে করোনার কোপে জর্জরিত গোটা বিশ্ব। এবং সেক্ষেত্রে একের পর এক করোনা ঢেউ আছড়ে পড়েছে নানা দেশে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে তাও কিছুটা স্বাভাবিকের দিকে চলেছে পৃথিবী। কিন্তু এরই মাঝে ফের মারণ ভাইরাসের হাতছানি। এবার গন্তব্য সেই চিন, যেখান থেকে প্রথম আমদানি হয়েছে এই ভাইরাসের।

ফিরে আসছে করোনা?
করোনার প্রভাব আগের মত নেই। এই ধারনা অনেকের মধ্যেই বদ্ধমূল হয়ে গিয়েছে। তাই করোনা বিধি শিকেয় উঠেছে। যখনই মনে করা হচ্ছে, এই বোধ হয় বিদায় নিতে চলেছে করোনা। সকল কে ভুল প্রমাণিত করে নতুন রূপে ফিরে আসছে সে, অন্তত এমনটাই মত বিশেষজ্ঞদের। কারণ গোটা বিশ্বে যখন করোনা গ্রাফ নিম্নমুখী, সেই সময়ে চিন্তার ভাঁজ চিনে। মঙ্গলবারেই চিনে করোনা সংক্রমণ ছাড়িয়েছে ২০ হাজারের গণ্ডি। সেই ধারা অব্যাহত বুধবারেও।

নতুন করে সংক্রমণ
গোটা বিশ্বে সংক্রমণ কিছুটা নামলেও চিনে নতুন করে সংক্রমণ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সেখানে লকডাউন ঘোষণা করেছিল প্রশাসন। পাশাপাশি ব্যাপকহারে করোনা পরীক্ষাও করা হচ্ছিল। তার ফলস্বরূপ মঙ্গলবার এর রিপোর্ট, করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৭২ জন। প্রসঙ্গত, ২০১৯ সালের নভেম্বর মাসে উহান প্রদেশের প্রথম ধরা পড়েছিল করোনা। ধীরে ধীরে তা প্রভাব বিস্তার করেছে গোটা বিশ্বে। প্রথমদিকে সংক্রমণের হার যত ছিল, সেই অনুপাতে মঙ্গলবার এর সংক্রমণের হার অনেকটাই বেশি বলে মনে করা হচ্ছে।

'জিরো-কোভিড' স্ট্র্যাটেজি
চিনের প্রেসিডেন্ট শি জিনপিং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ। অর্থনৈতিক সমস্যার মধ্যে অর্থনৈতিক পরিস্থিতি ঠিক করার কথা বলেন তিনি। করোনার নতুন করে সংক্রমনের জেরে সাংহাই হটস্পটে পরিনত হয়েছে।এই মুহূর্তে প্রবল প্রশ্নের মুখে পড়েছে সেদেশের সরকারের 'জিরো-কোভিড' স্ট্র্যাটেজি। ক্রমবর্ধমান সংক্রমনের জেরে দেশের পূর্বাংশে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উদ্বেগ বাড়াচ্ছে করোনা গ্রাফ!
সাংহাইতে ৩১১টি উপসর্গযুক্ত সংক্রমণ এবং ১৬৭৬৬টি উপসর্গবিহীন সংক্রমণের খবর সামনে এসেছে। চিনের উত্তর-পূর্ব প্রদেশ জিলিনে ৯৭৩টি উপসর্গ যুক্ত এবং ২৭৯৮টি উপসর্গবিহীন সংক্রমণ ঘটেছে। সংক্রমণ প্রতিরোধ করতে মার্চ মাসে কঠোর নিষেধাজ্ঞা জারি ছিল চিনে। সেই নিষেধাজ্ঞা শিথিল হবার পরেই হু হু করে বাড়ছে সংক্রমণ। চিনে নতুন করে এই সংক্রমনের খবরে সারা বিশ্বের কাছে উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে। করোনার ভবিষ্যত এখন চিনের ওপর নির্ভর করছে বলে মনে করছে বৈজ্ঞানিক মহল।












Click it and Unblock the Notifications