গতকাল পর্যন্ত বয়স ছিল ২৪, আজ ২২ বা ২৩! দক্ষিণ কোরিয়ায় কেন এমন বয়স কমল
মানুষের বয়স (Age) বাড়ে। বয়স বাড়লে, তা আর ফিরে আসে না। কিন্তু এমন দেশও আছে যেখানে মানুষের বয়স এক থেকে দুই বছর কমে। ঘটনাটি দক্ষিণ কোরিয়ার (South Korea)। বাকি বিশ্ববাসীর কাছে কথাটা তাজ্জব মনে হলেও সেখানকার পরিস্থিতি এমনই।
এমন পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ দক্ষিণ কোরিয়ায় বয়স গণনার ঐতিহ্যগত ব্যবস্থা শেষ। এখন সেখানকার ব্যবস্থা সারা বিশ্বের সঙ্গে একইরকম। ঐতিহ্যগত ব্যবস্থা শেষ হওয়ার কারণে সেখানকার মানুষের বয়স এক থেকে দুবছর কমে গিয়েছে। যার অর্থ গতকাল পর্যন্ত যদি কারও বয়স ২৪ বছর হয়ে থাকে, এদিন তাঁর বয়স ২২ কিংবা ২৩ বছর।

এর আগে এমনভাবে বয়স গণনা করা হত যাতে ২৪ ঘন্টার মধ্যে শিশুদের বয়স (age) দুবছর বেড়ে যেত। বয়স গণনার জন্য কোরিয়ান ব্যবস্থা (South Korea) ছিল। যা অন্য দেশের থেকে আলাদা ছিল। এখন থেকে দক্ষিণ কোরিয়ায় জন্ম তারিখ থেকে প্রকৃত বয়স গণনা করা হবে।

বয়সের কোরিয়ান ব্যবস্থায় জন্মের সময় শিশুর বয়স একবছর ধরা হত। আর বছর বদলের সঙ্গে সঙ্গে বয়স আরও একবছর বেড়ে যেত। যদি ৩১ ডিসেম্বর কোনও শিশুর জন্ম হত, তাহলে ২৪ ঘন্টা পরে পয়লা জানুয়ারিতে তার বয়স হত ২ বছর। আন্তর্জাতিক ব্যবস্থা অনুসরণের পরে তা এখন ১ দিন হবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউ সুক এওল শুরু থেকেই প্রথাগত প্রথা বিলোপের কথা বলে আসছেন। নির্বাচনের সময় তিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত ডিসম্বরে সেখানকার সংসদেও পুরনো ব্যবস্থা বাতিলের পক্ষে ভোট দান হয়। এবার থেকে দক্ষিণ কোরিয়ায় বয়স গণনার জন্য আন্তর্জাতিক পদদ্ধতি অনুসরণ করা হবে।
আগে দক্ষিণ কোরিয়ার (South Korea) মতো পূর্ব এশিয়ার অনেক দেশেই বয়স (Age) গণনার ঐতিহ্যগত পদ্ধতি ছিল। কিন্তু কালের নিয়মে সেগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। উত্তর কোরিয়া ১৯৮০ সালে এবং জাপান ১৯৫০ সালে ঐতিহ্যগত ব্যবস্থা বাতিল করেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications