রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ সংষ্কারের পক্ষে সওয়াল নরেন্দ্র মোদীর
নিউ ইয়র্ক, ২৬ সেপ্টেম্বর : জাতিসংঘের ভাষণে এই মুহূর্তে বিশ্বের অন্যতম বড় শক্তি ভারতের পক্ষে ঘুরিয়ে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ববাসীর কাছে আরও বিশ্বাসযোগ্য সংগঠন হয়ে উঠতে নিরাপত্তা পরিষদে সংষ্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।
রাষ্ট্রপুঞ্জের সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জানান, আজ থেকে সত্তর বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে সারা বিশ্বের আশা জাগিয়ে তৈরি হয়েছিল রাষ্ট্রপুঞ্জের মতো সংস্থা।

তবে পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ববাসীকে নতুন করে দিশা দেখাতে এই প্রতিষ্ঠানের সংষ্কার প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, "আমরা জাতিসংঘের সংষ্কার চাই যাতে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববাসীকে ফের একবার আশার আলো দেখাতে পারে এই সংস্থা।"
নরেন্দ্র মোদী জাতিসংঘে জানান, আবহাওয়ার পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন ও দারিদ্রতার মতো সমস্যায় বিশ্বের সব দেশকে এগিয়ে এসে লড়তে হবে। কোনও একটি দেশের পক্ষে একা সুরক্ষিত থাকা যে সম্ভব নয়, তা স্পষ্ট করে দেন মোদী।
প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও উন্নত দেশগুলির সংগঠন। এবং বহুদিন ধরেই সেটার সদস্যপদ পেতে চেষ্টা করে চলেছে ভারত। চিনের মতো দেশ এর বিরোধিতা করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশকে পাশে পেয়েছে ভারত।
নিজের ভাষণে মোদী জানান, উন্নত দেশগুলির উচিত অনুন্নত দেশগুলির প্রতি প্রযুক্তি, নয়া আবিষ্কার ও আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তাঁর মতে, স্বার্থহীন এই কাজ করলে তবেই বিশ্ব স্বার্থ রক্ষিত হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications